বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
কলাপাড়ায় নিম্নবিত্তদের স্বস্থি দিতে সরাসরি কৃষকদের সবজি বাজার

কলাপাড়ায় নিম্নবিত্তদের স্বস্থি দিতে সরাসরি কৃষকদের সবজি বাজার

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্য মধ্য সত্ত্বভোগী ও খাজনা ব্যতিত সরাসরি ক্রেতাদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির জন্য স্থাপন করা হয়েছে কৃষক বাজার। শনিবার ভোরে কলাপাড়া উপজেলা প্রশাসেনর ব্যবস্থাপনায় আমরা কালাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় প্রেসক্লাব সংলগ্ন এলাকায় এ বাজারটি বসানো হয়।

ভোর থেকেই বিভিন্ন গ্রাম থেকে কৃষকরা তাদের পণ্য নিয়ে হাজির হন এ বাজারে। বর্তমানে ক্রেতা বিক্রেতাদের হাকডাকে মুখরিত হয়ে উঠেছে এ বাজারটি।

কৃষি পন্য সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি এবং নায্যমূল্যে কৃষি পণ্য কিনতে পেরে অনেকটা উচ্ছসিত ক্রেতা ও বিক্রেতারা। তবে পণ্যের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা। এ বাজারটি স্থাপন করায় আয়োজকদের স্বাদুবাদ জানিয়েছেন অনেকে।

সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি শসা ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, লাউশাক ২০ টাকা, ধনেপাতা ১৫০ টাকা, দেশি হাঁসের ডিম ১৮ টাকা, প্রতিপিস লাউ ৩০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সবজি কিনতে আসা ক্রেতা শাহীন এবং কামরুন্নাহার জানান, কম দামে সবজি কিনতে এসেছিলাম। কিন্তু এসে দেখি বাজারের চেয়ে কোন অংশে কম নয়। অপর ক্রেতা সাবেক অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দীন বলেন, এ বাজারটি চালু হওয়ায় ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য সুবিধা হয়ছে।

এ সবজি বাজারটি সবসময় চালু থাক এটা আমরা চাই।নীলগঞ্জের সবজি বিক্রেতা আ: রহিম বলেন, এ বাজারটি সবসময় চালু থাকলে আমরা ক্রেতাদের টাটকা শাক-সবজি দিতে পারব, আমরা বিক্রি করেও লাভবান হবো।

এ বাজারটি স্হাপন করার জন্য আমাদের যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, কৃষকরা যাতে কৃষির দ্রব্যের ন্যায্য মূল্য পান, এবং গ্রাহকরা যাতে একটু কম মূল্যে সবজি কিনতে পারেন, তার জন্যই এ বাজারে উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরো জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হবে।যাতে কেউ অতিরিক্ত দামে সবজি বিক্রি করতে না পারেন।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD