সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
কলাপাড়ায় আমন মৌসুমে উফসী জাতের ধানের নিবিড়তা বৃদ্ধিকরন শীর্ষক মাঠ দিবস

কলাপাড়ায় আমন মৌসুমে উফসী জাতের ধানের নিবিড়তা বৃদ্ধিকরন শীর্ষক মাঠ দিবস

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় আমন মৌসুমে উচ্চফলনশীল ব্রি ধান ৫১, ব্রি ধান ৫২ ও ব্রি ধান ১০৩ জাতসমূহ চাষাবাদের মাধ্যমে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরন শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে৷

শুক্রবার দুপুরে বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের আয়োজনে পাখিমারা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এসময় ৩শ’  কৃষকের মাঝে ১০ কেজি করে বোরো ধানের বীজ বিতরন করা হয়। অনুষ্ঠানে বরিশাল আঞ্চলিক ধান গবেষণা কার্যালয়ের পিএসও ও প্রধান ড. মুহাম্মদ আশিক ইকবাল খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান।

এসময় কলাপড়া উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন সহ ওই এলাকার কৃষকরা তাদের ক্ষেতে সেচ সমস্যা সমাধানে বিভিন্ন সরকারী খাল খননের দাবি জানান।ধান গবেষনা ইনস্টিটিউটের মহাপরিচালক লবনাক্ত জমিতে চাষাবাদের জন্য নতুন নতুন ধানের জাত উদ্ভাবন সহ কৃষকদের সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন। এর আগে কৃষকদের ফসল কর্তন পরিদর্শন করেন কর্মকর্তারা।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD