শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
আ’লীগের উপদেষ্টাদের আরেকটু সক্রিয় হতে বললেন শেখ হাসিনা

আ’লীগের উপদেষ্টাদের আরেকটু সক্রিয় হতে বললেন শেখ হাসিনা

Sharing is caring!

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যদের আরো সক্রিয় হতে বলেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১২ জুলাই) বিকেলে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, উপদেষ্টারা থিঙ্কট্যাংকের মতো। আমি এইটুকু চাইবো আপনাদের সবাইকে আরেকটু সক্রিয় হতে হবে। আমাদের অফিস, সব ব্যবস্থা কিন্তু আছে। প্রত্যেকটা বিষয়ের উপ-কমিটিও করা আছে। আপনারা অনেকে বসেন মিটিং করেন, সেমিনার করেন, সেগুলো অব্যাহত রাখতে হবে এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনাগুলো নিতে হবে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে তা ধরে রাখতে হবে। আর এখানে রাজনৈতিক শক্তি খুব বেশি প্রয়োজন। সংগঠন প্রয়োজন, জনগণের সমর্থন প্রয়োজন। 

আওয়ামী লীগ সভাপতি বলেন, সংগঠনকে শক্তিশালী করে গড়ে তোলা প্রয়োজন, পাশাপাশি আগামী দিনে আমরা দেশকে কোথায় নিয়ে যেতে চাই সেই পরিকল্পনা আমাদের আছে। এরইমধ্যে আমরা তা বলেছি। কিন্তু সেই প্রস্তুতিটাও আমাদের নিতে হবে।

তিনি বলেন, আমাদের ধাপে ধাপে এগিয়ে যেতে হবে, বাধাগুলো অতিক্রম করতে হবে। তার জন্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করা, জনমত সৃষ্টি করা।

যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার ক্ষমতা বাংলাদেশের রয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, এখন বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে বা কোথায়ও নদীভাঙন হতে পারে, পাহাড়ধস নামতে পারে। আমরা কিন্তু প্রতিনিয়ত সারাদেশে কোথায় কি ঘটছে তার খবর নিচ্ছে। কার কি দায়িত্ব সেটা দেওয়া আছে, তারা সঙ্গে সঙ্গে দায়িত্বগুলো পালন করে যাচ্ছে। এখানে কিন্তু এতটুকু শৈথিল্যের সুযোগ নেই। তাদের কাজ করে সঙ্গে সঙ্গে আমাকে মেসেজ দিয়ে জানাতে হয়।

মানুষকে অবহেলা করে রাষ্ট্র পরিচালনা করি না মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে মানুষের বিপদে তাদের পাশে দাঁড়ানো মানুষের কল্যাণ ও উন্নয়ন নীতি নিয়ে আমরা কাজ করি বলেই আজকে দেশ এগিয়ে যাচ্ছে।

সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD