মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বাউফলে কুখ্যাত এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাউফলে কুখ্যাত এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম,বাউফল প্রতি‌নি‌ধি:

পটুয়াখালীর বাউফলে এক কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজা মনিরকে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টার দি‌কে উপজেলার কালাইয়া ইউনিয়নের কমলা দিঘির পাড় এলাকা থেকে বিক্ষুব্ধ জনত তাকে আটক করে। এসময় উত্তেজিত জনতা তাকে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গি‌য়ে ম‌নির‌কে গ্রেফতার ক‌রেন।

পুলিশের জিজ্ঞাবাদে মাদক সংশ্লিষ্টতার কথা স্বীকার করে মাদক ব্যবসায়ী গাঁজা মনির। পরে পুলিশ তাকে আটক করে হাসপাতালে নিয়ে যায়। অভিযুক্তের শারিরীক সমস্যা না থাকায়, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে থানা হাজতে নেয়া হয়।

তার বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা করেছে পুলিশ। মামলার প্রক্রিয়া শেষে তাকে গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারকৃত গাঁজা মনির প্রায় ১০ বছর যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছে এলাকাবাসী। তাকে পুলিশ একাধিকবার গ্রেফতার করলেও সে জেল থেকে ফিরে আবারো মাদক ব্যবসায় শুরু করেন বলে ওসির সামনেই ক্ষোভ ঝারেন এলাকাবাসী।

‘মাদক ব্যবসায়ী মনিরের বাসা থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং সে পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে জানিয়েছেন বাউফল থানার ওসি মো. কামাল হোসেন।

মো.আরিফুল ইসলাম বাউফল প্রতিনিধি

তারিখ-০২/১০/২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD