বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
কলাপাড়ায় এইচএসসিতে মহিপুর  মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজ এগিয়ে

কলাপাড়ায় এইচএসসিতে মহিপুর  মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজ এগিয়ে

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা  :

পটুুয়াখালীর কলাপাড়ায় এবারের এইচ,এস,সি পরীক্ষার ফলাফলে এম,পিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এবারও উপজেলায় মহিপুর  মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজ পাশের হারে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

এ কলেজ থেকে তিন বিভাগে মোট ৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে ৯০ জন উত্তীর্ন হয়েছে। এ প্রতিষ্ঠান থেকে  ব্যবসায় শিক্ষা এবং মানবিক শাখা থেকে একজন করে দু’জন শিক্ষার্থী জি.পিএ-৫ পেয়েছে। এ প্রতিষ্ঠানের পাশের হার শতকরা ৯৬.৭৭।

অপরদিকে, জি.পি. এ-৫ এর দিক থেকে  এগিয়ে কলাপাড়ায় মহিলা কলেজ।  এ প্রতিষ্ঠান থেকে মোট ২শ’ ১৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে উত্তীর্ন হয়েছে ১৯৬ জন। এ প্রতিষ্ঠান থেকে জি . পি.এ- ৫ পেয়েছে ২৬ জন শিক্ষার্থী।

এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৮ জন, মানবিক ৫ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৩ জন। এ কলেজের পাশের হার শতকরা ৯২.১৩।

এছাড়া কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজ থেকে  তিনটি বিভাগে মোট ২’শ ৯৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে উত্তীর্ণ হয়েছে ২’শ ৭৭ জন। এ কলেজ থেকে মানবিক বিভাগে ৭ জন শিক্ষার্থী জি.পি.এ-৫ পেয়েছে। এ কলেজের পাশের হার শতকরা ৯২.৬৪।
সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ থেকে তিনটি বিভাগে মোট ৩’শ  ২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে উত্তীর্ন হয়েছে ২’শ ৮৬ জন। এ কলেজের বিজ্ঞান বিভাগে ২ জন, মানবিকে ৩ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ১ জন শিক্ষার্থী জি.পি.এ-৫ পেয়েছে। এ কলেজে পাশের হার ৮৭.৭৩।

আলহাজ্ব জালাল উদ্দিন কলেজ থেকে মোট ১শ ৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে  উত্তীর্ন হয়েছে ১’শ ৫৮ জন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৩ জন এবং মানবিক বিভাগ থেকে ১ জন শিক্ষার্থী জি.পি.এ -৫ পেয়েছে। এ কলেজের পাশের হার ৮৪.৪।
ধানখালী ডিগ্রী কলেজ থেকে মোট ১’শ ৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে উত্তীর্ন হয়েছে ৯১ জন।

এ কলেজ থেকে কোন শিক্ষার্থী জি.পি.এ-৫ পায়নি। এ কলেজের পাশের হার শতকরা ৮৪.২৬।
অপরদিকে, নন এম.পি.ও  শিক্ষাপ্রতিষ্ঠান ডালবুগঞ্জ স্কুল এ্যান্ড কলেজ থেকে তিনটি বিভাগে মোট ২৩ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ গ্রহন করে ২৩ জনই উত্তীর্ন হয়েছে। এ প্রতিষ্ঠানে কোন শিক্ষার্থী জি.পি.ও -৫ না পেলেও এ প্রতিষ্ঠানে পাশের হার শত ভাগ বলে জানা গেছে।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD