বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
বাউফলে সিরাতুন্নবী (স:) উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি

বাউফলে সিরাতুন্নবী (স:) উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম,প্রতিনিধি বাউফলঃ

পটুয়াখালীর বাউফলে পবিত্র সিরাতুন্নবী (স:) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে উপজেলার রাজনগর সমাজ কল্যান পরিষদের উদ্যোগে এর আয়োজন করা হয়।

সদস্য সচিব মো. সাইফুল্লার সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. ইয়াকুব শরীফ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাওলানা রুহুল আমীন।

আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন. দক্ষিণ রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন অনুষ্ঠানের নামে চলছিলো গান বাজনা ও অসামাজিক নিত্য।

দীর্ঘবছর জামায়াত ইসলামির সংগঠন আখ্যা দিয়ে এই সংগঠনের কোন ধরনের কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হয়নি।

এটা কোন জামায়াতে ইসলামী কিংবা ছাত্র শিবিরের সংগঠন না। এটি রাজনগর এলাকার পিছিয়ে পড়া মানুষের কল্যানে কাজ করেছে।

সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সদস্য নুরুল ইসলাম. হুমায়ন কবির. মো. আবু হানিফ. মো কবির হোসেন ও সোহেল মোল্লা প্রমুখ। অনুষ্ঠান শেষে ১৫০জন স্থানীয় মানুষের মাঝে ফলজ ও বনজ বৃক্ষ প্রদান করা হয়।

মো.আরিফুল ইসলাম বাউফল প্রতিনিধি
তারিখ-১২/১০/২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD