সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কুয়াকাটা সৈকত থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবক উদ্ধার

কুয়াকাটা সৈকত থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবক উদ্ধার

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতাঃ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে হাত পা বাঁধা অজ্ঞান অবস্থায় জসিম উদ্দিন (২৩) নামের এক যুবককে উদ্ধার করছে স্থানীয় জেলেরা।

বুধবার  (২ অক্টোবর) রাতে পৌরসভার ২ নং ওয়ার্ড মাঝিবাড়ি সংলগ্ন সমুদ্র সৈকত থেকে তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসা হয়। উদ্ধারকৃত যুবক জসিম উদ্দিনের বাড়ী মির্জাগঞ্জ উপজেলার মাধবদি ইউনিয়নের কাঠালতলী গ্রামে বলে  জানিয়েছেন স্থানীয় জেলেরা। তার বাবার নাম শাহ আলম।

হাসপাতালে নিয়ে আসা ভ্যান চালক কবির হোসেন বলেন,  জেলেরা মাছ ধরে সমুদ্র থেকে তীরে ফেরার সময় জসিম উদ্দিন চিৎকার করে বাঁচাও বাঁচাও বলে। আমরা প্রথমে পাগল ভেবে কাছে গিয়ে দেখি সৈকতে হাত-পা বাঁধ অবস্থায় শরীরে পানি ছুঁই ছুঁই অবস্থায় পড়ে আছে। আমরা তাকে দ্রুত উদ্ধার করার পর তার পরিচয় দিয়ে যুবক অজ্ঞান হয়ে পরেন।

জসিম উদ্দিনের মা বিলকিস বেগম মুঠোফোনে জানান, তার ছেলে গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করেন। মঙ্গলবার (১ অক্টোবর) রাত আটটার দিকে সে বাড়িতে আসার উদ্দেশ্যে গাড়িতে উঠেন। ‌ এরপর থেকে তার সাথে আর যোগাযোগ হয়নি।

মোবাইল ফোনটি বন্ধ ছিল। এখন শুনতে পেলাম সে কুয়াকাটা হাসপাতালে আছে। আমরা তাকে নিতে আসতেছি।

কুয়াকাটা  হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: মুমসাদ সায়েম পুনম বলেন, রাতে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন জেলেরা।  তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অবস্থা সংকটাপন্ন হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া প্রেরণ করা।

হবে।মোয়াজ্জেম হোসেন কলাপাড়া
০৩-১০-২০২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD