মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
সন্ত্রাসী হামলায় আহত বরিশাল জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি বিপ্লব

সন্ত্রাসী হামলায় আহত বরিশাল জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি বিপ্লব

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ

মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় বরিশাল জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি বিপ্লব আহমেদ এর উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে শেবাচিম হাসপাতালের সামনে ফোর কোয়ার্টার মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

জানাগেছে, বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম)হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে মোবাইল চুরি ও বাচ্চা চুরি সহ গাঁজা ও ইয়াবা ট্যাবলেট বিক্রি সিন্ডিকেট চক্রের এর মূল হোতা এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী নুরুন্নবী দীর্ঘ দিন যাবত শেবাচিম হাসপাতাল এলাকায় ত্রাসের রাজত্ব চালিয়ে আসছিল।এছাড়াও তার বড় ভাই আউলিয়া ফরমালিন মিশিয়ে কাঁচা কলা পাকিয়ে মেডিকেল এর সামনে বিক্রি করছে।

সম্প্রতি বিষয়টি হাতে নাতে ধরে এসকল অনৈতিক কাজে বাঁধা দেন সাংবাদিক বিপ্লব আহমেদ। এ কারনে সন্ত্রাসী নুরুন্নবী চক্রের রোষানলে পরেন সাংবাদিক বিপ্লব। গত ৩/৪ আগে থেকেই সন্ত্রাসী নুরুন্নবী ও তার সাঙ্গ-পাঙ্গরা তাকে নানা ভাবে হুমকি দিয়েছে।

আজ সকাল ১১ টার দিকে সাংবাদিক বিপ্লব আহমেদকে একা পেয়ে সন্ত্রাসী নুরুন্নবী ও তার সহযোগী সন্ত্রাসীরা হামলা করেছে।এতে গুরুতর আহত হয়ে সাংবাদিক বিপ্লব শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান,সাংবাদিক বিপ্লব আহমেদ এর নাক ও মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।হাসপাতালে তার চিকিৎসা চলছে। তবে তিনি শংকামুক্ত নন।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন,এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD