মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কোটা আন্দোলনে গুলিবিদ্ধ বরিশালের আহত কলেজ ছাত্র রিয়াজের মৃত্যু

কোটা আন্দোলনে গুলিবিদ্ধ বরিশালের আহত কলেজ ছাত্র রিয়াজের মৃত্যু

Sharing is caring!

বরিশাল প্রতিনিধি ঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে গত ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়েছিলেন বরিশাল জেলার মুলাদী
সরকারি কলেজের শিক্ষার্থী মোঃ রিয়াজ হোসেন (২৩)।

দুই সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ১৭ আগস্ট দিবাগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন।

মৃত রিয়াজ হোসেন বরিশাল জেলার হিজলা উপজেলার লক্ষীপুর গ্রামের মাহমুদুল হক রাঢ়ীর
ছেলে এবং মুলাদী সরকারি কলেজের স্নাতক শ্রেণির শেষবর্ষের ছাত্র ছিলেন।

রবিবার সকালে মৃত রিয়াজের বড় ভাই রেজাউল করিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন,
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর রিয়াজ একজন সক্রিয় কর্মী হিসেবে সামনের
সারিতে অবস্থান করে।

গত ৪ আগস্ট ঢাকার ঝিগাতলা এলাকায় মিছিল করার সময় পুলিশের
সাথে সংঘর্ষে রিয়াজ মাথায় গুলিবিদ্ধ হয়।

ওইসময় তার থাকা আন্দোলনকারীদের কয়েকজনে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হিজলা উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মহসিন সিকদার জানান, রিয়াজ উপজেলার
গুয়াবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি ছিলেন।

গত ৩১ জুলাই থেকে সহপাঠীদের সাথে রিয়াজ ঢাকায় আন্দোলনে যোগদান করে ঝিগাতলা এলাকায়
অবস্থান করছিলেন।

৪ আগস্ট সকালে পুলিশের গুলিতে আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ
হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রিয়াজ।

এরপর ১৭ আগস্ট রাত পৌনে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থাায় তার মৃত্যু হয়।
নিহতের বড়ভাই রেজাউল করিম আরও জানান, আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ হওয়ায় রিয়াজের
অবস্থা সংকটাপন্ন ছিল।

কয়েকদিন ধরে অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণ
কেন্দ্রে (আইসিইউতে) রাখা হয়।

শনিবার রাতে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
রবিবার দুপুরে মরহুমের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শামীম আহমেদ
বরিশাল,

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD