শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Sharing is caring!

বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত অন্তর্ভূক্তিমূলক উপাত্ত ব্যবহার করি সাম্যের ভিক্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি এই স্লোগান কে সামনে নিয়ে বৃহস্পতিবার সকালে বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী ।

জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ।  বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে ১০টি ক্যাটাগরীতে বরিশাল জেলার শ্রেষ্ঠ কর্মী বা প্রতিষ্ঠানের ক্যাটাগরীতে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ হিসেবে বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক এবং বরিশাল সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহবুব উল্লাহ মজুমদার সনদপত্র এবং সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন ।

বরিশাল সদর উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদিরা বেগম সনদপত্র এবং সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন ।  এ সময় স্বাস্থ্যসেবা প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দেয়ার অসামান্য অবদানের জন্য দ্বীপজেলা ভোলার চরফ্যাশন উপজেলার ৭ নং নুরাবাদ ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেনের হাতে সনদপত্র এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের মধ্যমণি বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD