শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
ইউপি চেয়ারম্যান পদে সমাজসেবক মতিউর রহমান তমালের মনোনয়ন দাখিল

ইউপি চেয়ারম্যান পদে সমাজসেবক মতিউর রহমান তমালের মনোনয়ন দাখিল

Sharing is caring!

বরিশাল সদর উপজেলার ৭ নং চরকাউয়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে বৃহস্পতিবার দুপুরে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ মতিউর রহমান তমাল ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আমির খসরু গাজীর নিকট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নিয়ে মনোনয়ন দাখিল করেন তিনি ।

উল্লেখ্য চরকাউয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বরিশাল সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মনিরুল ইসলাম ছবি স্বেচ্ছায় চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন । আগামী ২৭ জুলাই ইভিএম পদ্ধতি ব্যবহারের মাধ্যমে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ।

এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তমাল বলেন ,  সাধারণ জনগণের আশা আকাংখার শতভাগ বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাবেন ।

আগামীদিনের স্মার্ট বাংলাদেশের স্মার্ট ইউনিয়ন হিসেবে চরকাউয়া ইউনিয়ন কে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা নিয়ে ঢেলে সাঁজাতে চান ।  এ সময় জনসম্পৃক্ত কার্যক্রম দ্রুততম সময়ে বাস্তবায়ন ,  বিভিন্ন সামাজিক সমস্যা দূরীকরণ সহ আর্ত মানবতার সেবায় নিরলসভাবে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন তিনি ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD