বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
কলাপাড়া উপকূলে একটানা ভারী বৃষ্টিপাত জনজীবনে ভোগান্তি, বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

কলাপাড়া উপকূলে একটানা ভারী বৃষ্টিপাত জনজীবনে ভোগান্তি, বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।
প্রবল মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়া তথা এই উপকূলে গত এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে।
গত ২৪ ঘন্টায় জেলার কলাপাড়া উপজেলায় ৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। এতে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।
বিভিন্ন নিচু স্থানে পানি জমে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর।
দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। আকাশ ঘন মেঘাছন্ন রয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সেই সাথে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে।
উপজেলার ঠিয়াখালী ইউনিয়নের দিনমজুর হাসান মিয়া বলেন, বৃষ্টির কারণে এক সপ্তাহ ধরে কোন কাজ পাচ্ছি না।
ধার কর্জ করে সংসার চালাচ্ছি খুবই কষ্ট হচ্ছে। কলাপাড়া পৌর শহরের রিক্সাচালক মোজাম্মেল হোসেন বলেন, অতিরিক্ত বৃষ্টিতে রাস্তায় তেমন লোকজন বের হয়না। ছেলেমেয়ে নিয়ে কষ্ট করে জীবন চলছে।
আলিপুর কুয়াকাটা মৎস্য ব্যাবসায়ী সমবায় সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, গত এক সপ্তাহ ধরে আবহাওয়ার পূর্বভাস পেয়ে অধিকাংশ মাছ ধরা ট্রলার আলিপুর মহিপুর সংলগ্ন শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, আগামী ২৪ ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে উপকূলে এলাকায় ঝড়ো হাওয়া যেতে পারে।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD