মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
সৌদি গেলো হজের প্রথম ফ্লাইট   

সৌদি গেলো হজের প্রথম ফ্লাইট   

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেক্স : ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরব গেলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট বিজি ৩০০১।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৭টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি জেড্ডার উদ্দেশ্যে ছেড়ে যায়। বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম এ তথ্য নিশ্চিত করেছে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাত আড়াইটায় চলতি বছরের হজ মৌসুমের কার্যক্রমের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি এবং ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। এরপর বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। সকাল ৭টা ১০ মিনিটে যেসব হজযাত্রী সৌদি আরব গমন করেছেন, তাদের ইমিগ্রেশন রাতেই বিমানবন্দরে সম্পন্ন করে সৌদির ইমিগ্রেশন টিম। 

বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের সহকারী পুলিশ সুপার আসিফ বলেন, বৃহস্পতিবার সকাল ৭টা ১০ মিনিটে বিজি ৩০০১ ফ্লাইটটি বিমানবন্দর ত্যাগ করে। 

সূত্র জানা যায়, বৃহস্পতিবার হজ ফ্লাইট বিজি-৩১০১ সকাল সোয়া ১১টায়, বিজি-৩২০১ বিকেল সোয়া ৩টায়, বিজি-৩৩০১ সন্ধ্যা সোয়া ৭টায় ও শিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ রাত সোয়া ৮টায় হজযাত্রীদের নিয়ে যাত্রা করবে। 

বিমানের তথ্যমতে, এবার হজ মৌসুমে শিডিউলসহ মোট ৩৬৫টি ফ্লাইটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী পরিবহন করবে। অবশিষ্ট যাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD