মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
পটুয়াখালীর ছোটবিঘাই বুদ্ধি প্রতিবন্ধীকে মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেধে মারধর।

পটুয়াখালীর ছোটবিঘাই বুদ্ধি প্রতিবন্ধীকে মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেধে মারধর।

Sharing is caring!

মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী / পটুয়াখালীর সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নে এক বুদ্ধি প্রতিবন্ধীকে গাছের সাথে বেধে মধ্যযুগীয় কায়দায় মারধর করার অভিযোগ উঠেছে। গত ২২ জুন বিকাল ৩ টার সময় ছোট বিঘাই ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামে এই মারধরের ঘটনাটি ঘটে। স্থানীয়রা টের পেয়ে গাছে বেঁধে রাখা বুদ্ধি প্রতিবন্ধী রাহাত ঘরামী (২২)’কে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয় এ ব্যপারে স্থানীয়রা বলেন, গত ৯ জুন পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে পক্ষ-বিপক্ষের পাল্টাপাল্টি রশানলে পড়েছে এই প্রতিবন্ধী ছেলেটি। জানা যায়,গত ৯ জুন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনারস মার্কার মিজানুর রহমান মনির খাঁর পক্ষে প্রতিবন্ধী রাহাত ঘরামীর বাবা হাবিব ঘরামীর সাথে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীর কাপ প্রিচ মার্কার সমর্থক স্থানীয় খবির হাওলাদার ও মিলন হাওলাদার এর সাথে বাক-বিতণ্ডা হয়। এর’ই রেস ধরে গত ২২ জুন এই প্রতিবন্দ্বী রাহাতকে একা পেয়ে এ নির্মম ঘটনাটি ঘটায়। এব্যপারে প্রতিবন্ধীর বাবা হাবিব ঘরামী গত ২২ জুন রাতে ওই এক’ই তারিখ পটুয়াখালী সদর থানায় হাজির হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্তরা হলেন ১/,মো,খবির হাওলাদার পিতা মৃত্যু, গনি হাওলাদার ২/মো,মিলন হাওলাদার পিতা,খবির হাং এছাড়াও আরো অঞ্জাতনামা আরো ৩/৪ জন এ ঘটনার সাথে জড়িত ছিল বলে জানান। এবিষয়ে পটুয়াখালী সদর থানার ওসি জসিম উদ্দিন  জানান, আমি ভিকটিমের অভিযোগ ইতিমধ্যে গ্রহন করেছি। ঘটনাস্থল পরিদর্শন করে,তদন্ত-পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD