মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ঘূর্নিঝড় রিমালে ক্ষতিগ্রস্থদের মাঝে ইমাম পরিষদের ত্রান বিতরন

ঘূর্নিঝড় রিমালে ক্ষতিগ্রস্থদের মাঝে ইমাম পরিষদের ত্রান বিতরন

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
ঘূর্নিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান সহায়তা প্রদান করেছে পটুয়াখালী ইমাম পরিষদ। শনিবার দুপুর ১২ টায় কলাপাড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদ প্রাঙ্গনে কলাপাড়া ইমাম পরিষদের আয়োজনে ৬০ জন ক্ষতিগ্রস্থ মানুষকে এ ত্রান সহায়তা বিতরন করা হয়।
এর মধ্যে ৫ জন সনাতন ধর্মালম্বী পরিবারের সদস্যও রয়েছে। এসময় প্রত্যেককে ত্রান হিসেবে ২ হাজার করে টাকা প্রদান করা হয়।
ত্রান বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
পটুয়াখালী জেলা ইমাম পরিষদের কোষাধ্যক্ষ মাওলানা মোখলেসুর রহমান, কলাপাড়া ইমাম পরিষদের সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ রুমী, সাধারন সম্পাদক ফেরদৌসুল হক গাজী, পটুয়াখালী জেলা ইমাম পরিষদের সদস্য হাফেজ মাওলামানা মোহতাসিম বিল্লাহ জোনায়েদ ও মুফতি কাওসার।
ত্রান পাওয়া অনিল দেবনাথ জানান, ঘূর্ণিঝড় রিমালে আমার বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হুজুররা আমাকে ত্রাণ দিয়েছেন।
এই প্রথমবারের মতো মসজিদের ইমামদের কাছ থেকে ত্রাণ পেলাম। এর আগে আর কখনো মুসলিম পরিবারের সদস্য আমাদের ত্রাণ দেয়নি। আমরা সবাই একসঙ্গে বসবাস করি। তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। ত্রাণ পাওয়া দীপক দেবনাথ জানান, মসজিদের ইমামগণ ভালো মানের মানুষ।
তাদের সঙ্গে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে। তাই আজ তারা আমাদের ত্রান দিয়েছে।
ত্রাণ পাওয়া রফিক মিস্ত্রি জানান, মসজিদের ইমামদের কাছ থেকে ত্রাণ পেয়েছি। আমাদের সঙ্গে কয়েকজন হিন্দু ভাইকেও ত্রান দেওয়া হয়েছে। ইমামগন একটি উদাহরণ তৈরী করলো। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম রয়েল জানান, মুসলিমদের সবচেয়ে বড় সংগঠন ইমাম পরিষদ।
বিভিন্ন সময় দেখেছি মুসলিমদের মাঝে ঐক্য করার লক্ষ্যে তারা ব্যাপক কাজ করেছে। এবং বিভিন্ন সময়ে তাদের নেতৃত্বে মুসলমানদের বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন হয়েছে। আজ তারা সনাতন ধর্মালম্বী ভাইদের ত্রান দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করল। হিন্দু মুসলিম ভাই ভাই এটাই তার প্রমান।
কলাপাড়া ইমাম পরিষদের সভাপতি মাসুম বিল্লাহ রুমি জানান, শুধু মুসলিম পরিবার নয় আমাদের এলাকার অনেক হিন্দু পরিবারও ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তাই আমরা মুসলমান ভাইদের পাশাপাশি কয়েকজন হিন্দু ভাইকে ত্রান দিয়েছি। এর আগে ঘূর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগেও আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD