শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বরিশালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও আলোচনা সভা অনুষ্ঠিত

Sharing is caring!

শামীম আহমেদ ঃ
করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা এই
শ্লোগানকে নিয়ে আজ (৬) জুন বৃহস্পতিবার সকা সাড়ে ৯টায় বিভাগীয় প্রশাসন ও
জেলা প্রশাসন সহ পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে বরিশাল নগরীর জেলা শিল্পকলা
একাডেমি অডিটোরিয়ামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও
আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি
ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন
মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন, জেলা
পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বরিশাল পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের
পরিচালক এ,এইচ, এম রাসেদ, নারীনেত্রী প্রফেসর শাহ সাজেদা, সেইন্ট বাংলাদেশের
নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবিরসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের
কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন।

শুরুতে নগরীর লেডিস্ধসঢ়; ক্লাব বরিশাল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার নগরীর
বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে
শেষ হয়।

শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে
আলোচনা করেন। পরিশেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন
প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সনদ, ক্রেস্ট ও গাছের চাড়া পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া বরিশাল পরিবেশ অধিদপ্তরের আয়োজনে পরিবেশ ভবন প্রাঙ্গণে ৩ দিনব্যাপী
পরিবেশ মেলার অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য ৫ইজুন বিশ^ পরিবেশ দিবসের দিন বরিশালের তিনটি উপজেলায় উপজেলা
নির্বাচন উপলক্ষে প্রশাসনের সকল কর্মকর্তা নির্বাচনে কাজে ব্যস্থ থাকার কারনে
বৃহস্পতিবার দিবসটি পালিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD