শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বিশ দুগ্ধ দিবস উপলক্ষে বরিশালে র‌্যালি ও আলোচনা সভা

বিশ দুগ্ধ দিবস উপলক্ষে বরিশালে র‌্যালি ও আলোচনা সভা

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ
বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য” এই স্লোগান নিয়ে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন উপলক্ষ্যে বরিশালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে্‌

শনিবার জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ কার্যালয় আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি’র) সহযোগিতায় বিডিএস সম্মেলন কক্ষে সকাল সাড়ে ৯টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বিডিএস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিডিএস সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মো. শওকত আলী।

প্রধান অতিথির বক্তব্যে এসময় তিনি বলেন, সুস্থ থাকতে প্রতিদিন এক গ্লাস দুধ পান করতে হবে। আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দুধের কোন বিকল্প নেই।

দুধ বা দুগ্ধজাত পণ্য সব বয়সী মানুষের জন্য স্বাস্থ্যকর হিসেবে স্বীকৃতি হওয়া সত্ত্বেও নিয়মিত দুধ পানে জনসাধারণের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। দুধে মানবদেহের জন্য প্রয়োজনীয় প্রচুর পরিমাণে শোষণযোগ্য ক্যালসিয়াম এবং আমিষ, শর্করা, ভিটামিন, খনিজ, চর্বিসহ অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে। তাই দুধের কোন বিকল্প নেই। দুধের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে চাহিদা পূরণ ও স্বয়ংসম্পূর্ণতা অর্জন, গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি এবং দৈনন্দিন খাদ্য তালিকায় দুধকে নিয়মিতকরণের লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তর ভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আলোচনা সভায় এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয় বরিশাল বিভাগ পরিচালক ডা. মো. লুৎফর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি উপ-পরিচালক মো. মুরাদুল হাসান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাড. তালুকদার মো. ইউনুস, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল আলমসহ প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD