সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
জাগতিক পাপ মোচন ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কুয়াকাটা সৈকতে সনাতনীদের গঙ্গাস্নান

জাগতিক পাপ মোচন ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কুয়াকাটা সৈকতে সনাতনীদের গঙ্গাস্নান

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।
জাগতিক পাপ মোচন, অক্ষয় পূন্যলাভ ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়েছে গঙ্গস্নান।
শুক্রবার বেলা এগারোটায় আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রম এর অক্ষয় তৃতীয়াব্রতম সনাতন ধর্ম সম্মেলন উপলক্ষে সৈকতের জিরো পয়েন্টে হাজারো সনাতনী নারী পুরুষ এ গঙ্গাস্নানে অংশগ্রহন করেন।
এসময় সমুদ্রে মোমবাতি, আগরবাতি, ডাব, হরতকি, বেল, দুর্বা ও সিঁদুর অর্পন করেন নারীরা। এর আগে ভোরে কুয়াকাটার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে সমবেত প্রার্থনা, মঙ্গলঘট স্থাপন, বিষ্ণপূজা ও গঙ্গাপূজা অনুষ্ঠিত হয়। এছাড়া গতকাল থেকে শ্রীমাবভগবাত গীতা আলোচনা ও নাম সংকীর্তনে অংশগ্রহন করেন পূন্যার্থীরা।
গঙ্গাস্নানে অংশ নেয়া আমতলী থেকে আসা পূণ্যার্থী সুবিমল সরকার জানান,পাপ মোচন ও কল্যাণের আশায় গতকাল রাতেই এখানে এসেছি। ঠাকুরের কৃপা লাভের আশায় গঙ্গা স্নান করেছি।
কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের তত্বাবধায়ক ইঞ্জিনিয়ার নীহার রঞ্জন জানান,আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রম এর অক্ষয় তৃতীয়াব্রতম সনাতন ধর্ম সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার রাত থেকেই পুণ্যার্থীরা এখানে সমাবেত হয়েছে। রাতে শ্রীমাবভগবাত গীতা আলোচনা ও নাম সংকীর্তনে অংশগ্রহন করে এবং সকালে সমবেত প্রার্থনা, মঙ্গলঘট স্থাপন, বিষ্ণপূজা ও গঙ্গাপূজা শেষে গঙ্গাস্নানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD