সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
কলাপাড়ায় ৫ শতাধিক প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় “হাইস্কুলিয়ান ইফতার ২০২৪” অনুষ্ঠিত

কলাপাড়ায় ৫ শতাধিক প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় “হাইস্কুলিয়ান ইফতার ২০২৪” অনুষ্ঠিত

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়। ১৯২৮ সালে প্রতিষ্ঠা লাভ করে বর্তমানে উপজেলার শ্রেষ্ঠ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে পরিনত হয়েছে।
এসো মিলি প্রানের বন্ধনে, আবার হবে দেখা প্রিয় প্রাঙ্গণে ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিদ্যালয়ের ১৯৭৮-২০২৪ ইং সনের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে পাঁচ শতাধিক প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হয়ে  “হাইস্কুলিয়ান ইফতার ২০২৪” সম্পন্ন করেছে। সোমবার (০৮ এপ্রিল) ২৮ রমজান বিদ্যালয় প্রাঙ্গণে ইফতারের মাধ্যমে এই বিশাল মিলনমেলা অনুষ্ঠিত হয়।
সরেজমিনে দেখা যায়, এদিন সবার চোখে-মুখে পুরোনো দিনের মাধ্যমিক বিদ্যালয়ের সহপাঠীদের সাথে মিশতে পারার আনন্দময় আবেগ লক্ষ্য করা গেছে। কেউ কুশল বিনিময় করেছে, কেউ কেউ কোলাকুলি করছে, কেউবা আবার একত্রিত হয়ে ফটোশেসন করেছে।
১৯৯৪ ব্যাচের তায়েফ সুমন’র সঞ্চালনায় ইফতার পূর্ববর্তী অনূভুতি ব্যাক্ত করেন ৭৯ ব্যাচের প্রতিনিধি কলাপাড়া শহর ব্যাবসায়ী সমিতির সাবেক সভাপতি দিদার উদ্দিন আহমেদ মাসুম, সাবেক কৃষিবিদ আহসান হাবিব, ৮৫ ব্যাচের প্রতিনিধি কলাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল আলম, ৮৬ ব্যাচের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ’র অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং বাবুল কর্মকার, ৯০ ব্যাচের কলাপাড়া মহিলা কলেজের অধ্যাপক আসলাম সিকদার, ৯৫ ব্যাচের শামিম খান, অদম্য ৯৭ ব্যাচের কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ৯৮ ব্যাচের গাজী রাইসুল ইসলাম রাজিব, ২০০০ ব্যাচের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলিয়াস খান রানা, ২০০৩ ব্যাচের অপি, ২০০৪ ব্যাচের নবীন, ২০০৫ ব্যাচের কুয়াকাটা মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজের প্রভাষক বিধান সাহা, শাওন, ২০০৯ ব্যাচের রফিকুল ইসলাম রনিসহ অন্যান্যরা। দোয়া মোনাজাত পরিচালনা করেন ৯০ মানবিক ব্যাচের প্রতিনিধি মো.সিদ্দিকুর রহমান।
৮৫ ব্যাচের প্রতিনিধি অনুষ্ঠানের সমন্বায়ক কলাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল আলম বলেন, প্রতি বছরের ন্যায় এ বছর খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৭৮-২০২৪ এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের একত্রিত করে এই আয়োজন সম্পন্ন হওয়ায় সকল ব্যাচের সদস্যদের ধন্যবাদ জানাই। সেই সাথে প্রতিবছর যেন এভাবেই একত্রিত হয়ে অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব হয় সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD