মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় বিলুপ্তপ্রায় উড়ন্ত লাউডগা সাপ

কলাপাড়ায় বিলুপ্তপ্রায় উড়ন্ত লাউডগা সাপ

Sharing is caring!

 কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী কলাপাড়ায় এবার দেখা গেছে একটি মৃদু বিষধর বিলুপ্তপ্রায় উড়ন্ত লাউডগা সাপ। এর দৈর্ঘ্য প্রায় ৫ ফুট।
শনিবার(৩০ মার্চ) দুপুরে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের হাড়িপাড়া চৌকিদার বাড়ি সংলগ্ন সড়কের উপর কিছুটা আহত অবস্থায় সাপটিকে দেখতে পায় স্থানীয়রা।
পরে স্থানীয় ও পথচারীরা মিলে উদ্ধার করে বালিয়াতলী বনে অবমুক্ত করেন। সাপটি সড়ক পার হতে গিয়ে যে কোন যানবাহনের চাকার নিচে চাপা পড়ে আহত হয়েছে বলে ধারণা করেন স্থানীয়রা।
প্রতক্ষদর্শী মনিরুল ইসলাম জানান, অন্তত ২০ বছর আগে এই প্রজাতির সাপ দেখেছি। আর আজ আবার দেখলাম। এসব সাপ প্রায় ১ হাজার ফুট দৈর্ঘ্যের সমান যায়গা উড়ে যেতে পারে। তবে এগুলো কতটা বিষধর সেটা বলতে পারছিনা।
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, এসব সাপ প্রায় বিলুপ্ত। আমাদের টিম ঘটনাস্থলে পৌছানোর আগে সাপটি স্থানীয়রা অবমুক্ত করেন।
বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড ফিস ইকোফিস-২ এক্টিভিটি প্রকল্পের জীব বৈচিত্র্য জেলা গবেষক সাগরিকা স্মৃতি জানান, এসব সাপ আহেতুলা ও নাসুটা প্রজাতির সাপ। মাথা চ্যাপ্টা লম্বা আকৃতির গাড়ো সবুজ বর্নের এসব সাপ সচারচার দেখা মেলেনা।
এসবের প্রধান খাবার পোকা মাকড়। এসব সাপ লাউগাছ সহ বিভিন্ন সবুজ গাছের ক্ষতিকারক পোকামাকড় খেয়ে ধ্বংস করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD