মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় জাতীয়  দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত 

কলাপাড়ায় জাতীয়  দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত 

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় নানা কর্মসূচিতে  জাতীয় দুর্যোগ প্রস্তুতি  দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।
র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক  প্রদক্ষিণ শেষে  উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিপিপির সদস্যদের অংশগ্রহনে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় ভ‚মিকম্প ও অগ্নিকান্ডের ঘটনায় সাধারন মানুষের করনীয় বিষয়ক কর্মকান্ড ফুটে ওঠে।
আলোচনা সভায় বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবার এর প্রোগ্রাম ম্যানেজার রাজিব বিশ্বাস’র সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান।
এসময় বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভিন সীমা, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি( সিপিপি) সহকারি পরিচালক আসাদুজ্জামান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ন কবির, কলাপাড়া ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার  মোঃ ইলিয়াস।
অনুষ্ঠানে বিভিন্ন এনজিও প্রতিনিধি, সিপিবি সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD