শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
বরিশাল মহানগর যুবদল নেতা ফিরোজ ও জামালের অকাল মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়

বরিশাল মহানগর যুবদল নেতা ফিরোজ ও জামালের অকাল মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়

Sharing is caring!

শামীম আহমেদ ঃ

বিএনপি চেয়ার পার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি
কামনা সহ বরিশাল মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ আহম্মেদ ও
মহানগর যুবদলের সহ সম্পাদক মোঃ জামাল হোসেনের অকাল মৃত্যুতে তার রুহের
মাগফেরাত কামনা করে অঅলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

আজ রোববার (৩) মার্চ বরিশাল মহানগর যুবদলের আয়োজনে সদররোডস্থ জেলা ও মহানগর
বিএনপি দলীয় কার্যলয়ে মাগরিব বাদ অনুষ্ঠিত হয়।

বরিশাল বিভাগীয় যুবদল সহ সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুনের সভাপতিত্বে ও
যুবদল নেতা স্বদেপ শর্মার সঞ্চলনায় ফিরোজ ও জামালকে স্মরন করে আলোচনা সভায় বক্তব্য
রাখেন, সহ সভাপতি সাইদুল ইসলাম শাহিন,সহ সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম অপু,

যুগ্ম সম্পাদক নুরুল হক রিয়াজ,সহ সাধারন সম্পাদক দুলাল মাহমুদ, মেহিদী হাসান
মিরাজ রিয়াজ,প্রচার সম্পাদক বসির খান,যুবদল নেতা আরিফুর রহমান মুন্না,মাহমুদ
হোসেন,কবির তালুকদার প্রমুখ।

এসময় বিভিন্ন যুবদল নেতা কর্মী ও নগরের বিভিন্ন ওয়ার্ড যুবদল নেতৃবৃন্দ দোয়া
মোনাজাতে অংশ গ্রহন করে একই সময় যুবদলের দুই নেতার শিশু পুত্ররা অংশ গ্রহন করে।
বরিশাল বিভাগীয় সহ সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন বলেন, আজ বাজারে
প্রতিটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের দামে সাধারন মানুষ নাভিশ্বাষ হয়ে উঠেছে।

এরপরও এই অবৈধ সরকারের বিরুদ্ধে কথা বললে তাকে জেল হাজতে বাস করতে হচ্ছে।
তিনি বলেন, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সহ এদেশের গণতন্ত্র পূর্ণউদ্ধার
করার আন্দোলনে পুনরায় যুবদলের নেতা কর্মীদের জেলে বন্দি,গুম খুন সহ যতই এই সরকার
নির্যাতন যতই অব্যাহত রাখুক তারপরেও যুবদলের নেতা কর্মীরা রাজপথে আন্দোলন চালিয়ে
যাব।

উল্লেখ্য নভেম্বর মাসে বিএনপি সহ সমমনা দলের ডাকে দেশব্যপি আন্দোলন,অবরোধ হরতাল
চলাকালীন সময়ে হৃদক্রিয়া বন্ধ হয়ে বরিশাল মহানগর যুবদলের এই নেতা মৃত্যুবরন করে।

সেই সময়ে দলীয় নেতা কর্মীরা জেল হাজত সহ পালিয়ে থাকার কারনে এদেরকে স্মরন ও দোয়া মোনাজাত করার কোন সুযোগ হয়নি বলে আলোচনা সভায় দুঃখ প্রকাশ করেন
নেতৃবৃন্দ। পরে ফিরোজ ও জামালের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা
হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD