সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
বরিশালে ৫দিন ব্যাপি জাতীয় পিঠা ও লোক সংস্কৃতি উৎসব শুরু

বরিশালে ৫দিন ব্যাপি জাতীয় পিঠা ও লোক সংস্কৃতি উৎসব শুরু

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

পিঠা,পুলি নাটক গান, মন জমিনে সোনার ধান” এই স্লোগানকে কেন্দ্র করে নানা ধরনের পিঠার গন্ধে ভরপুর এখন বরিশালের শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ। ফেব্রুয়ারির ২২ তারিখ বৃহষ্পতিবার থেকে এখানে শুরু হয়েছে জাতীয় পিঠা উৎসব ও লোক সংস্কৃতি উৎসব-১৪৩০।

জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ বরিশালের আয়োজনে পৃষ্ঠপোষকতা করে সংস্কৃতি মন্ত্রনালয় এবং সার্বিক সহযোগিতা করে জেলা শিল্পকলা একাডেমি বরিশাল।

এবারে মেলায় রয়েছে ৩০টি স্টল। পারিবারিক ঐতিহ্যগতভাবে যারা পিঠা তৈরি করেন, তারাই আছেন স্টলগুলোতে। এগুলোতে মিলবে বরিশালের আদি পিঠার স্বাদ।

এসব পিঠার মধ্যে রয়েছে মালপোয়া, তালের পিঠা, দুধ পুলি, ভাপা, চিতই, ডিম পিঠা, নকশি পিঠা, মুগ পাকন, পাটিসাপটা, লবঙ্গ লতিকা পিঠা সহ বাহারি স্বাদের পিঠা।

লোক সংস্কৃতি উৎসবে রয়েছে সাংস্কৃতিক পরিবেশনা মঞ্চে পরিবেশিত হচ্ছে লোক নৃত্য, লোকসংগীতানুষ্ঠান, একক ও সমবেত নৃত্য,কবিতা আবৃত্তি, লালনগীতি,একক সংগীত ও দলীয় সংগীত। বিকেল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই উৎসব চলবে ২৬ শে ফেব্রুয়ারি পর্যন্ত।মনোমুগ্ধকর এই আয়োজনে অংশ নিচ্ছে শিল্পকলা একাডেমির ক্ষুদে শিক্ষার্থী সহ নানা পেশার মানুষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD