মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বরিশালে আট ড্রাম ভর্তি রেণুসহ পাঁচজন আটক

বরিশালে আট ড্রাম ভর্তি রেণুসহ পাঁচজন আটক

Sharing is caring!

শামীম আহমেদ ঃ
গোপন সংবাদের ভিত্তিতে প্রায় ২০ লাখ বাটা মাছের রেণু ও পোনা পাচারের সময়
অভিযান চালিয়ে একটি পিকআপ থেকে আট ড্রাম ভর্তি রেণু পোনাসহ পাঁচজনকে
আটক করা হয়েছে।

রবিবার দুপুরে জব্দকৃত রেণু ও পোনা প্রাকৃতিক জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম
জানিয়েছেন, আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়ির সদস্যদের সহায়তায় আগরপুর
স্টীল ব্রিজ সংলগ্ন রাস্তায় অভিযান চালিয়ে একটি পিকআপে পাচারের সময় প্রায় ২০
লাখ বাটা মাছের রেণু ও পোনাসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

এসব রেণু ও পোনা বাবুগঞ্জ, মুলাদী এবং গৌরনদী উপজেলার আড়িয়াল খাঁ নদীর মোহনা থেকে ধরা হয়েছে।

পরবর্তীতে আটককৃতদের মধ্যে খুলনার দিঘলীয়া এলাকার মৃত সিরাজ মোল্লার ছেলে
সিদ্দিক মোল্লা ও সাতক্ষীরার তেঁতুলিয়া এলাকার মৃত আহসান উল্লার ছেলে কাজী
কাছেদকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার জরিমানা করা হয়েছে। অপর তিনজন
অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। মোবাইল কোর্ট
পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস।

বরিশালে পাঁচ লাখ টাকার জাল জব্দ
অপরদিকে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদীর বিভিন্ন এলাকায়
সাড়াশি অভিযান চালিয়ে পাঁচ লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করা হয়েছে। রবিবার
দুপুরে বাবুগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, সকাল
থেকে দুপুর পর্যন্ত আইনশৃংখলা বাহিনীর সহায়তায় আড়িয়াল খাঁ নদীর বিভিন্ন
এলাকায় অভিযান চালিয়ে দুইটি অবৈধ বেহুন্দী, একটি মশারী, বিপুল পরিমাণ কারেন্ট
জাল, চায়না দুয়ারী ও ছয়টি চরঘেরা জাল জব্দ করা হয়েছে।

যার আনুমানিক মূল্য প্রায় ৫
লাখ টাকা। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD