শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বঙ্গবন্ধু শিক্ষার অগ্রগতিতে বিশেষ ভূমিকা রেখেছিলেন : বরিশালে ড. আতিউর রহমান

বঙ্গবন্ধু শিক্ষার অগ্রগতিতে বিশেষ ভূমিকা রেখেছিলেন : বরিশালে ড. আতিউর রহমান

Sharing is caring!

বরিশাল প্রতিনিধি ঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর
রহমান বলেছেন, পদ্মা সেতু হওয়ার পর বরিশাল অঞ্চল মূলধারার অর্থনীতির সাথে সংযুক্ত
হয়েছে। শিল্প উন্নয়নের পাশাপাশি বরিশালের কৃষি ব্যবস্থাপনা যন্ত্রনির্ভর হয়েছে।

স্বাধীন বাংলাদেশের অর্থনীতিতে গত ৫০ বছরে এ এক বিস্ময়কর রূপান্তর।
আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রয়ারি) সকাল সাড়ে ১০ টায় নগরীর হোটেল গ্র্যান্ড পার্কে
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়
সভায় এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বের বিদ্যালয়। বিশ্বের বিভিন্ন বিষয়
নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হওয়া দরকার। মুখস্থ পড়াশোনা বিশ্ববিদ্যালয়ের জন্য নয়।
দেশের অর্থনীতিতে শিক্ষার্থীরা আগামীতে বড় ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন
তিনি।

তিনি আরো বলেন, শিক্ষা পদ্ধতির উপর গুরুত্ব দিতে হবে। বঙ্গবন্ধু শিক্ষার অগ্রগতির জন্য
বিশেষ ভূমিকা রেখেছিলেন। তিনি অর্থনীতি পরিবর্তনের জন্য শিক্ষার উপর গুরুত্ব দেন।
শিক্ষা অর্থনীতিকে পরিবর্তন করে দেয়। ১৯৭২ সালে বাংলাদেশের অর্থনীতির আকার
ছিলো আট বিলিয়ন ডলার। আর এখন হাফ ট্রিলিয়ন ডলার।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাকত (সম্মান) শ্রেণিতে উত্তীর্ণ
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীর সাথে এ মতবিনিময় সভায়
উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো.
শওকত আলী।

আরও উপস্থিত ছিলেন বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী
সিদ্দিকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন দিলআফরোজ
খানম।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল
বাতেন চৌধুরী। কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন প্রান রসায়ন ও জীব প্রযুক্তি
বিভাগের শিক্ষার্থী আরিফা রহমান এবং দর্শন বিভাগের শিক্ষার্থী রিয়াদ মোরশেদ।

রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের
ডিন, বিভাগীয় প্রধান, লাইব্রেরিয়ান, প্রভোস্ট, প্রক্টর, শিক্ষকমন্ডলী, পরিচালকবৃন্দ,
দপ্তরপ্রধান, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD