বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে
বরিশালে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আহত ৬

বরিশালে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আহত ৬

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছে।

বুধবার ২৪ জানুয়ারি বেলা ১২টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মুখে বরিশাল থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি বাস ও বিপরীত দিক থেকে আসা বরিশালে উদ্দেশ্যে যাওয়ার সময় প্রাইভেট ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল।

তিনি জানান, বরিশালে থেকে একটি যাত্রীবাহী বাস পটুয়াখালী কলাপাড়ার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে কলাপাড়া উপজেলা চেয়ারম্যান রাকিবুল হাসান তিনি বরিশালের উদ্দেশ্যে সরকারি গাড়ি ব্যবহার করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দপদপিয়া ব্রিজ অতিক্রম করার সময় তার গাড়ির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ মোট ৬ জন আহত হয়। স্থানীয় জনগণ ও বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীরা তাদেরকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আব্দুল কাইউম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্রী তাবাসসুম(২৩) রাস্তা অতিক্রম করে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার সময় একটি সড়ক দুর্ঘটনায় কিছুটা আহত হয়।পরে তাকে চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি এখন সুস্থ আছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD