মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বিএনপি-জামাত নির্বাচনে জনগণের কাছে কাছে পরাজিত হয়েছে—-কমরেড রাসেদ খান মেনন এমপি

বিএনপি-জামাত নির্বাচনে জনগণের কাছে কাছে পরাজিত হয়েছে—-কমরেড রাসেদ খান মেনন এমপি

Sharing is caring!

ক্রেন সিন ডেক্সঃ,
বরিশাল (২) উজিরপুর-বানারীপাড়া আসনের দ্বাদশ সংসদ নির্বাচনের নৌকা প্রতীকের
বিজয়ী প্রার্থী ও বাংলাদেশের ওয়াকার্স পার্টি কেন্দ্রীয় সভাপতি কমরেড রাসেদ খান
মেনন এমপি বলেছেন, বিএনপি-জামাত শুয়ে পড়ে এখন বলছে আমরা মাটিতে পড়ি নাই।
তারা চেয়েছিল নির্বাচনকে নস্যাৎ করতে সেখানে তারা ব্যার্থ হয়ে এখনও সেই চেষ্টা
করে যাচ্ছে।

আমি মনে করি জনগণ তাদেরকে প্রত্যাখান করে সঠিক সিদ্ধান্ত গ্রহন
করেছে। আমি মনে করি বিএনপি-জামাত নির্বাচনে জনগণের কাছে কাছে পরাজিত
হয়েছে।

তিনি আরো বলেন গত ৭ই জানুয়ারী একটি অবাধ,সুষ্ট নির্বাচন হয়েছে তবে কিছু
কিছু স্থানে প্রশাসনের কঠোর প্রদক্ষেপ গ্রহন করার কারনে কেন্দ্রে ভোট গ্রহনে
ব্যাহত হয়েছে। প্রকৃত অর্থে সরকার একটি সফল নির্বাচন করতে সক্ষম হয়েছে।

আজ মঙ্গলবার (১৬) জানুয়ারী বেলা ১২টায় বরিশাল প্রেসক্লাবে বিভিন্ন গণমাধ্যম
কর্মীদের সাথে এক সৌজন্য স্বাক্ষাত ও মতবিনিময় করতে এসে তিনি সংবাদকর্মীদের
এক প্রশ্নের উত্তরে একথা বলেন।

বরিশাল প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চলনায় এখানে আরো বক্তব্য
রাখেন বরিশাল ইনকিলাব পত্রিকার ব্যুরো প্রধান নাসিম-ইল আলম,বরিশাল বেতারের
প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এ্যাড. নজরুল ইসলাম চুন্নু।

এছাড়া আরো উপস্থিত ওয়াকার্স পার্টি বরিশাল জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক
নিলু, সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড.শেখ মোঃ টিপু সুলতান প্রমুখ।

এসময় রাসেদ খান মেনন এমপি আরো বলেন এখানকার সিটির কর্মকর্তারা অবৈধ দখল
মুক্ত করে খালগুলো খনন করে জলাবদ্ধ দুর করার মাধ্যমে বরিশালকে উন্নয়নের দিকে এগিয়ে
নেওয়ার আহবান জানান।

তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর বরিশালে দিকে আলাদা তার সুদৃষ্টি রয়েছে তাই আমরা
তারসাথে আলাপ আলোচনা করে বরিশালকে একটি পর্যটন শহর গড়ে তোলার জন্য কাজ করে
যাওয়ার আশ্বাস দিয়ে যান।

মতবিনিময় অনুষ্ঠানে এসময় বরিশালের বিভিন্ন ইলেক্টনিক্স,জাতীয় ও স্থানীয় প্রিন্ট
মিডিয়ার সংবাদকর্মী,ফটো সাংবাদিক সহ অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা
উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD