মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে থ্রি-হুইলারের চালক-যাত্রী নিহত

যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে থ্রি-হুইলারের চালক-যাত্রী নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশাল জেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে থ্রি-হুইলারের চালক ও যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত অজ্ঞাত এক নারীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল ঢাকা মহাসড়কের কলসগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জা‌নি‌য়ে‌ছেন মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি।

নিহতরা হলেন থ্রি-হুইলার যাত্রী বরিশাল সিটি করপোরেশনের পানি শাখার কর্মচারী ও বাবুগঞ্জ উপজেলার ছয় মাইল এলাকার আলতাফ হাওলাদারের ছেলে মো. সেন্টু হাওলাদার (৩২) এবং একই উপজেলার রহমতপুর এলাকার যশোধা জীবন লাল দাসের ছেলে ও থ্রি-হুইলার চালক মতি লাল দাস (৫০)।

বরিশাল মে‌ট্রোপ‌লিটন পুলিশের এয়ারপোর্ট থানার এসআই মো. আব্দুস সালাম বলেন, মাগরিবের আজানের পর বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজ থেকে বরিশাল নগরের রুপাতলী বাস টার্মিনালের উদ্দেশ্যে যাত্রী নিয়ে থ্রি-হুইলার রওনা দেয়। থ্রি-হুইলার বরিশাল-ঢাকা মহাসড়কের কলসগ্রাম এলাকায় পৌঁছালে চাকলাদার পরিবহনের একটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে থ্রি-হুইলার থেকে ছিটকে পড়ে তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) মো. লোকমান হোসেন বলেন, দুর্ঘটনার পর আহত তিনজনের মধ্যে দুইজন মারা গেছেন। একজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর চাকলাদার পরিবহনের চালকসহ বাস আটক করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুই থানার ওসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD