শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
স্বর্ণের আগের দামই বহাল, কমলো ২৩ ক্যারেটে

স্বর্ণের আগের দামই বহাল, কমলো ২৩ ক্যারেটে

Sharing is caring!

ক্রাইমসিন২৪ অনলাইন ডেস্ক : প্রায় সাড়ে চারমাস পর গত ১৩ জুন দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হলেও তিনদিন পর আবারো সেই আগের দামই বহাল রয়েছে।

গত ১৩ জুন দেশের বাজারে ২৩ ক্যারেটের নতুন স্বর্ণ প্লাটিনামের প্রতিভরি ৬৪ হাজার ১৫২ টাকা ভরি নির্ধারণ করা হলেও ২ হাজার ৩৩৩ টাকা কমিয়ে ৬১ হাজার ৮১৯ টাকা করা হয়েছে।  

সোমবার (১৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের আগের দাম বহাল রাখার খবর জানিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি। মঙ্গলবার (১৮ জুন) থেকে নতুন দামে বিক্রি করা হবে স্বর্ণ।

বাজুস নির্ধারিত মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতিভরি বিক্রি হবে ৫০ হাজার ১৫৫ টাকা। নতুন দাম নির্ধারণ করা হয়েছিলো ৫১ হাজার ৩২২ টাকায়। ২১ ক্যারেটের প্রতিভরি বিক্রি হবে ৪৭ হাজার ৮২২ টাকা। বর্তমানে এ মানের স্বর্ণের দাম রয়েছে ৪৮ হাজার ৯৮৮ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ধরা হয়েছে ৪২ হাজার ৮০৭ টাকা। সোমবার পর্যন্ত বিক্রি হয়েছে ৪৩ হাজার ৯৭৩ টাকা।
 
তবে দীর্ঘদিন ধরে অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতিতে প্রতিভরি স্বর্ণের দাম। সনাতন পদ্ধতিতে ভরিপ্রতি দাম রয়েছে ২৭ হাজার ৫৮৫ টাকা। আর প্রতিভরি রূপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫০ টাকায়।
 
বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আন্তজার্তিক বাজারে স্বর্ণের দাম বাড়ায় দেশের বাজারে দাম বহাল রাখা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ দামে বিক্রি করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD