মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
ঘূর্ণিঝড় মিধিলি: নিখোঁজ ৩৯ জেলের মধ্যে ফিরেছেন ১৪ জন

ঘূর্ণিঝড় মিধিলি: নিখোঁজ ৩৯ জেলের মধ্যে ফিরেছেন ১৪ জন

Sharing is caring!

অনলাইন ডেক্স: ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ ছিলেন ৩৯ জেলে।

এর মধ্যে ১৪ জেলে ফিরে এসেছেন।

রোববার (১৯ নভেম্বর) সকালে পাথরঘাটায় ফিরে আসেন তারা।

এর আগে শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরের দিকে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে অনেক মাছ ধরা ট্রলার। এর মধ্যে ইউসুফের মালিকানা এফবি মায়ের দোয়া, রফিকের মালিকানা এফবি এলাহি ভরসা ও আনোয়ারের মালিকানা এফবি তামান্না।

এফবি মায়ের দোয়া নামে ট্রলারে ১২ জনের মধ্যে ৪ জন উদ্ধার হলেও ৮ জন নিখোঁজ রয়েছেন।

ডুবে যাওয়া আনোয়ার হোসেনের মালিকানা এফবি তামান্না ট্রলারের ১৪ জেলে ভাসতে ভাসতে শনিবার (১৮ নভেম্বর) সুন্দরবনের দুবলার চরে ওঠেন। পরে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় দুবলার চর থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এফবি তামান্না ট্রলার ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। পরে ওই ট্রলারের ১৪ জন জেলে ভাসতে ভাসতে সুন্দরবনের দুবলার চরে ওঠে। পরে আমরা খবর পেয়ে ট্রলার পাঠিয়ে তাদের নিয়ে আসা হয়।

ফিরে ওই ট্রলারের মাঝি হাবিব বলেন, ঝড়ের সময় প্রথমে ট্রলারের তলা ফেটে যায়, কিছুক্ষণের মধ্যেই সেটি ডুবে যায়, তবে ট্রলারে থাকা জেলেরা পানিতে লাফিয়ে পড়ে প্রাণে রক্ষা পায়।

এদিকে এফবি মায়ের দোয়া ট্রলারের ১৪ জেলের মধ্যে ৪ জেলে পটুয়াখালীর মহিপুর ঘাট থেকে পাথরঘাটায় পৌঁছান। তারা হলেন- নুর জামান মুন্সি, মাসুম মিয়া, আজগর মিয়া ও রাজিব। নিখোঁজ জেলেরা হলেন- আবুল কালাম, মো. জাফর মিয়া, মজিবুর রহমান, ট্রলার মালিক ইউসুফ মিয়া, ছত্তার হাওলাদার, নাদিম, বেল্লাল ও ইয়াছিন মিয়া। তাদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটায়।

অপরদিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির দেওয়া তথ্য অনুযায়ী এখনো ২৫ জেলে নিখোঁজ রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD