মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
রোববার মধ্যরাতে পঞ্চম ধাপের উপজেলা ভোটের প্রচার শেষ

রোববার মধ্যরাতে পঞ্চম ধাপের উপজেলা ভোটের প্রচার শেষ

Sharing is caring!

ক্রাইমসিন২৪ অনলাইন ডেস্ক : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপের ভোটগ্রহণের সব ধরনের প্রচার কাজ শেষ হচ্ছে রোববার (১৬ জুন) মধ্যরাতে। নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ, নির্বাচনী উপকরণ পাঠানোসহ প্রায় সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের পরিবেশ নিয়ন্ত্রণ রাখতে মাঠে নামছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাথা জানিয়েছে, মঙ্গলবার (১৮ জুন) ২২ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এগুলোর মধ্যে ১৬ উপজেলায় ভোটগ্রহণের তফসিল দেওয়া হয়েছিল প্রথমে। এরসঙ্গে আগে স্থগিত হওয়া ৬টি উপজেলার ভোটও যোগ হয়েছে।
 
তফসিলের ১৬টি উপজেলাগুলো হলো- শেরপুরের নকলা, নাটোরের নলডাঙ্গা, সিরাজগঞ্জের কামারখন্দ, গাইবান্ধার সুন্দরগঞ্জ, পটুয়াখালীর রাঙ্গাবালী, বরগুনার তালতলী, নারায়ণগঞ্জ বন্দর, গাজীপুর সদর, রাজবাড়ীর কালুখালী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, মাদারীপুর সদর, ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুর ও বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং নোয়াখালী সদর উপজেলা।
 
এছাড়া যোগ হওয়া ৬টি উপজেলার মধ্যে রয়েছে- নেত্রকোণার পূর্বধলা, সুনামগঞ্জের জামালগঞ্জ, কিশোরগঞ্জের কটিয়াদী, পিরোজপুরের মঠবাড়িয়া ও ফেনীর ছাগলনাইয়া।
 
নির্বাচনী আইন অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর আগের ৩২ ঘণ্টা পূর্বে নির্বাচনের সব প্রচার বন্ধ রাখতে হয়। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে মঙ্গলবার। সে অনুযায়ী, রোববার দিনগত মধ্যরাতেই শেষ হচ্ছে প্রচার কাজ। এক্ষেত্রে প্রার্থী বা প্রার্থীর পক্ষে অন্য যে কোনো ব্যক্তি এ আইন অমান্য করলে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট প্রার্থী প্রার্থিতা নির্বাচিত হলেও বাতিল করতে পারে।
 
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান জানিয়েছেন, শেষ ধাপে ছয়টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণ করা হবে। এগুলো হলো- গাজীপুর সদর, নারায়ণগঞ্জ বন্দর, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং নোয়াখালী সদর উপজেলা।
 
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন গত ১০ মার্চ শুরু হয়। এরপর দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ ভোটগ্রহণ করে নির্বাচন কমিশন। এর মধ্যে চতুর্থ ধাপে ৩১মার্চ ছয়টি উপজেলায় এবং ২৪ মার্চ তৃতীয় ধাপেও চারটি উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ করে ইসি।
 
ভোটগ্রহণ উপলক্ষে বন্ধ থাকবে সব ধরনের ইঞ্জিনচালিত যানবাহনও। এক্ষেত্রে রোববার (১৬ জুন) মধ্যরাত থেকে মোটরসাইকেল এবং অন্যান্য ইঞ্জিনচালিত যানবাহন বন্ধ থাকবে ১৭ জুন মধ্যরাত থেকে ১৮ জুন মধ্যরাত পর্যন্ত।
 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD