মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
আগামীকাল বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা হল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামীকাল বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা হল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) চতুর্থ আবাসিক ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলটি আগামীকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্ববিদ্যালয় ট্রেজারার দপ্তর সূত্রে জানা যায়, আগামীকাল সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে হলটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনফারেন্স রুমে এই উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধন উপলক্ষে ইতিমধ্যে কোঅরডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের তথ্যমতে, প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে ২০২২ সালের মার্চে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের কাজ সম্পন্ন হয়। এতে ডাবলিং করে প্রায় ছয় শত ছাত্রী থাকতে পারবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, “প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বরিশাল বিশ্ববিদ্যালয়ে তাঁর মায়ের নামে ছাত্রী হলটি “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব” উদ্বোধন করবেন আগামীকাল। পুরো বিশ্ববিদ্যালয় আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।” হলটির উদ্বোধনের মধ্য দিয়ে ছাত্রীদের আবাসন সংকট কিছুটা কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন অধ্যাপক বদরুজ্জামান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD