মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
লাউকাঠীতে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ গুরুত্বর আহত ১.

লাউকাঠীতে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ গুরুত্বর আহত ১.

Sharing is caring!

অনলাইন ডেক্স:  পটুয়াখালী সদর উপজেলার ১ নং লাউকাঠী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মকবুল সিকদার (৬৫) নামের একজন কে কুপিয়ে ও পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (০৮’নভেম্বর-২৩ ইং) তারিখ সকাল আনুমানিক ৮ টার সময় এ ঘটনাটি ঘটে বলে জানান অভিযোগকারী মকবুল সিকদার (৬৫), পিতাঃ মৃত হোসেন পন্ডিত। অভিযোগ সুত্রে, হামলাকারীরা হলো, মুসা মৃধা (৩৫), পিতাঃ রাজ্জাক মৃধা, (২).রাজ্জাক মৃধা (৬৫), আর্শেদ মৃধা (৬০), সাদের মৃধা (৪৫) উভয় পিতাঃ মৃত আফেজ মৃধা। অভিযোগে আরও বলা হয় পুর্বে জমি জমা নিয়ে প্রতিপক্ষের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

এ নিয়ে প্রতিপক্ষের সাথে মোকদ্দমা চলমান রয়েছে এবং জমিতে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। ঘটনার দিন সকালে উক্ত মোকদ্দমা চলমান জমিতে প্রতিপক্ষ বহিরাগত লোকজন নিয়ে চাষাবাদ করতে আসে। এসময় তাদের সাথে মকবুল সিকদারের ছেলে মামুন সিকদার কথা বলতে গেলে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে। মামুন প্রতিবাদ করতে গেলে তাকে মারধর শুরু করে। তার ডাকচিৎকার শুনে মকবুল সিকদার ছেলেকে বাঁচাতে এগিয়ে আসলে প্রতিপক্ষের সাথে থাকা দেশীয় অস্ত্র রামদা, বাংলা দাও দিয়ে মকবুল সিকদারের মাথায় কোপ দেয় এবং লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। এ হামলায় মামুন সিকদারের স্ত্রী শাহিনুর (৩৫) ও তার মেয়ে লামিয়া (১৬) সাময়িকভাবে আহত হয় এবং তাদের লজ্জা শ্লীলতাহানির চেষ্টা চালায় প্রতিপক্ষের লোকজন।

এ ঘটনায় মকবুল সিকদার গুরুত্বর আহত হয়ে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন এবং মামুন সিকদার, শাহিনুর বেগম ও লামিয়া সাময়িকভাবে আহত হয়েছেন তারা স্থানীয় চিকিৎসকের চিকিৎসা সেবা নিচ্ছেন। ঘটনাটি মৌখিকভাবে থানায় জানানো হয়েছে পরবর্তীতে আইনগত ব্যবস্থায় যাবেন বলে জানান অভিযোগকারী মকবুল সিকদার। এব্যাপারে মামুন সিকদার বলেন, প্রতিপক্ষ এলাকায় দাঙ্গাবাজ, ভুমি দস্যু অন্যের জমি জোরপূর্বক দখল করে নেয়া এদের নেশা ও পেশা। কেউ কিছু বলতে গেলে তাকে মারধর করে খুন জখমের হুমকি দেয় এজন্য ভয়ে সাধারন মানুষ কিছু বলতে পারেনা।

পূর্বে তার দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ে লামিয়াকে মারধর করে আহত করেছে। ফের আমার বাবাকে হত্যা করে জমি দখল করতে চায়। হামলাকারীদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানান। এ বিষয়ে প্রতিপক্ষের বক্তব্য নিতে চাইলে মুঠোফোন সহ বিভিন্ন মাধ্যমে চেষ্টা করে ও তাদের সাক্ষাৎ পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD