মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালে ধর্ষণ মামলায় মিজান তালুকদার (২৯) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় দেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী হুমায়ন কবির। রায়ে মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

দণ্ডিত মিজান তালুকদার বরিশালের হিজলা উপজেলার শ্রীপুর গ্রামের সেলিম তালুকদারের ছেলে। রায় ঘোষণার সময় মিজান পলাতক ছিলেন।

খালাস পাওয়া একই গ্রামের নুরু বকশি খার ছেলে তারেক খাঁ (৩২) ও উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মাওলানা শরীফ হোসাইনের স্ত্রী নাজমা বেগম (৪৬)।

মামলার বরাত দিয়ে বেঞ্চ সহকারী হুমায়ন কবির বলেন, খালাস পাওয়া তারেক ও নাজমা অনৈতিক সম্পর্কে জড়িত ছিলেন। এ বিষয়টি ষোড়শী নামে এক তরুণী দেখে ফেলেন। তখন ষোড়শীকে বিষয়টি প্রকাশ না করার জন্য ভয়ভীতি দেখানো হয়। পরে তারেকের বন্ধু মিজানের মাধ্যমে ষোড়শীকে প্রেমের ফাঁদে ফেলে। ২০১২ সালের ৭ মার্চ নাজমা ও তারেকের সহায়তায় বিয়ের প্রলোভনে ষোড়শীকে ধর্ষণ করেন মিজান। এতে ষোড়শী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় ষোড়শী বাদী হয়ে পাঁচজনের নামে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে ২০১২ সালের ১৪ অক্টোবর হিজলা থানায় মামলা করেন ষোড়শী। থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম তিনজনকে অভিযুক্ত করে ৩০ নভেম্বর আদালতে চার্জশিট জমা দেন। পরে বিচারক তিনজনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD