শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
ঝালকাঠিতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস- ২০২৩ পালিত

ঝালকাঠিতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস- ২০২৩ পালিত

Sharing is caring!

অনলাইন ডেক্স: নারীর প্রতি সাইবার অপরাধ দমনে দরকার সচেতনতা সৃষ্টি সামজিক যোগাযোগ মাধ্যমগুলোর কার্যকর উদ্যোগ গ্রহণ” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রোববার (১৫ অক্টোবর ২০২৩) সকাল ১০ টায় ঝালকাঠির নলছিটি উপজেলার চায়নামাঠ সড়ক ফিরোজা আমু সাংস্কৃতিক কেন্দ্র ও পাঠাগার কার্যালয়ে এক আলোচনা সভা ও সম্মাননা পত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঝালকাঠি জেলা আন্ত:র্জাতিক গ্রামীণ নারী দিবস -২০২৩ উৎযাপন কমিটির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা উৎযাপন কমিটির সভাপতি সাংবাদিক মোঃ খলিলুর রহমান মৃধা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাঈমুন্নাহার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রুপান্তর এনজিও’র সমন্বয়কারী শাহনাজ বেগম ও নারী নেত্রী সোনিয়া আক্তার আরজু প্রমুখ। বক্তারা বলেন, অনলাইনে নারী ও কিশোরীরা নানান রকম হয়রানির শিকার হচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ছবি, ভিডিও এবং গোপন তথ্য ফাঁসের মাধ্যমে ব্লাকমেইল, জোর করে শারিরীক সম্পর্ক তৈরি ও টাকা হাতিয়ে নেয়া সহ অনলাইনে যৌন হেনস্থা বা নির্যাতনের ঘটনা ঘটছে। এ বিষয় কিশোরী ও তরুণী নারীদের পরিবারকে সচেতন হতে হবে।

সরকারকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। উক্ত অনুষ্ঠানটি আয়োজনে ছিলেন গ্রাম বাংলা উন্নয়ন কমিটি, সাইডো,এসডিএমকেএস,অনুরাগ মহিলা ও সংস্থা, গ্রামীণ কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ ও নলছিটি মডেল সোসাইটি। অনুষ্ঠান শেষে নারী উন্নয়নে বিশেষ অবদানে স্বীকৃতি স্বরূপ ঝালকাঠি জেলার গ্রামীণ নারীদেরকে ধাত্রী মাতা, রত্নগর্ভা মা, অন্তঃসত্ত্বা মায়েদের সেবা প্রদানকারী ও অন্যায়ের প্রতিবাদকারী আসমা আক্তার, মেহরুননেসা, লায়লা, লিজা পারভিন সহ ৫ জন নারীর হাতে সম্মাননা পত্র তুলে দেন অতিথিবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD