মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
গলাচিপায় কুদ্দুস বাহিনীর জীবন নাশের হুমকিতে গৃহবন্দী রেমিট্যান্স যোদ্ধা পরিবার

গলাচিপায় কুদ্দুস বাহিনীর জীবন নাশের হুমকিতে গৃহবন্দী রেমিট্যান্স যোদ্ধা পরিবার

Sharing is caring!

অনলাইন ডেক্স: পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড খারিজ্জমা গ্রামে রেমিট্যান্স যোদ্ধা ও তার পরিবারকে মেরে ফেলে বসতবাড়ি সহ জমিজমা দখল করে নেয়ার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে একই এলাকার বাসিন্দা কুদ্দুস সিকদার ,জাফর চৌধুরী ,জালাল হাওলাদার ও মাসুম হাওলাদার এর বিরুদ্ধে।

অভিযোগ সুত্রে, প্রায় ২০ বছর পর্যন্ত জমি সংক্রান্ত বিরোধ চলছে প্রতিপক্ষ কুদ্দুস সিকদার ও জাফর চৌধুরীদের সঙ্গে। বিজ্ঞ আদালতে মামলা করে জমির রায় পেলেও দখল ছাড়ছেনা বরং আদালতকে কিছুই না বলে হুমকি ধামকি দিয়ে আসছে। চতলি বছরে গত ২১ জুলাই -২৩ ইং জমি চাষ করতে গিয়ে কুদ্দুস, জাফর, জালাল ও মাসুম সহ তাদের সন্ত্রাসী বাহিনীর হামলায় আহত হয় অসহায় বিধবা বৃদ্ধা নারী ফুলবানু। বর্তমানে ফুলবানুর বসতবাড়ি দখল করতে তার ঘরে মাদক রেখে ধরিয়ে দেয়া ও রাতে ঘুমের মধ্যে ঘরে আগুন লাগিয়ে পরিবার সহ পুরিয়ে মারার হুমকি দেয়ায় ভয়ে গৃহবন্দী হয়ে পরেছে ফুলবানু ও তার পরিবারের সদস্যরা।

এ নিয়ে ভুক্তভোগী ফুলবানু প্রতিবেদককে বলেন, আমার বাড়িতে কোন পুরুষ লোক নেই রাতের বেলা বাড়ির আশেপাশে অস্ত্র নিয়ে ঘুরাঘুরি করে কুদ্দুস ও জাফরের লোকজন। বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে বসতবাড়ি দখল করে নেয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। বিগতদিনে আমার স্বামীকে ও মেরে ফেলা হয়েছিলো ।সন্তানেরা ছোট ছিলো কষ্ট করে স্বামীর ভিটায় পরে আছি এখন আমার সন্তানদের মেরে ফেলার ষড়যন্ত্র করতেছে। আমার বড় ছেলে কাশেমকে বান মেরে মরেফেলছে। জাফর চৌধুরীর ছেলে আর্মির কর্নেল তার ভয় দেখিয়ে মামলা তুলে নেয়ার হুকি দিচ্ছে। আমি একজন অসহায় পুরুষ সূনয নারী হিসেবে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই প্রশাসনের সহযোগিতা চাই আমরা ভয়ে গৃহবন্দী হয়ে আছি আমাদের বাঁচান বলে কান্নায় ভেঙে পড়েন।

অভিযুক্ত মাসুম হাওলাদারের আপন চাচা মন্নান হাওলাদার বলেন, ফুলবানুর বাড়িতে কোন পুরুষ নাই আমি তাদের বাড়িতে কাজ করি এ নিয়ে আমাকেও মেরে ফেলার হুমকি দিচ্ছে। অসহায় পরিবারের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে প্রশাসনের সহযোগিতা দরকার।

প্রবাসী শাহনাজ মুঠোফোনে সাংবাদীদেরকে বলেন আমার বিধবা মায়ের চিন্তায় প্রবাস জীবনে আমি অনেক কষ্টে দিন কাটাচ্ছি এমন দিন নাই যেন আমার চোখ দিয়ে পানি না ঝরে কারণ কুদ্দুস বাহিনী ও জাফর চৌধুরী যেকোনো মুহূর্তে আমার মাকে মেরে ফেলতে পারে আমার পরিবারের উপরে অতর্কিত হামলা চালাতে পারে সেই চিন্তায় আমি ঠিকমতো ঘুমোতে পারি না আমি বাংলাদেশ সরকার তথা প্রশাসন সহ সকলের কাছে বিচার চাচ্ছি যেন আমার পরিবারটা আমার এই প্রবাসী টাকায় দু মুঠো খেয়ে পরে বাঁচতে পারে এবং হামলা মামলার শিকার না হয় সেজন্য প্রশাসনের আইনি সহযোগিতা চাই।

প্রবাসী শাহনাজ বেগমের দুই ভাতিঝি বলেন, আমরা জানের ভয়ে আছি আমাদের বাবাকে তারা মেরে ফেলেছে এখন নাকি আমাদের পালা এরক হুমকি দিয়েছে। ভয়ে রাতে না ঘুমিয়ে দাদির পাশে বসে থাকি কখন যেন দূর্ঘটনা ঘটে যায়। তারা কান্নাকাটি করে বলে আমরা বাঁচতে চাই প্রশাসনের সহযোগিতা চাই প্রধানমন্ত্রীর সহযোগিতা চাই। এদিকে বৃদ্ধা মা ও সন্তানদের জীবনের নিরাপত্তা নেই জেনে রিমি যোদ্ধা শাহনাজ বেগম জীবন যুদ্ধ কর্মব্যস্ততার মধ্যে নিন্দ্রা হীনতা ও মানষিক নির্যাতনের মধ্যে প্রবাস জীবন কাটাচ্ছে। সে বাংলাদেশ প্রধানমন্ত্রীর মাধ্যমে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ, অভিযোগকারী ও অভিযুক্তদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধে বর্তমানে মামলা চলমান রয়েছে, যাহার মামলা নং- ১৮৮/২০২৩ ইং, ধারাঃ ৩২৩/৩০৭/৩৭৯/৩৫৪/৩৮০/৫০৬(২) পেনাল কোড এবং বিজ্ঞ আদালতের স্মারক নং- ২৯৪, গত ১২/০৩/২০২৩ ইং তারিখ মামলাটি দায়ের করা হয়।এবং আরও একটি ফৌজদারি কাঃ বিঃ, ১০৭/১১৪/১১৭ (গ) এর ধারায় মামলা চলমান যাহার বাদী ফুলবানু বেগম। এমতাবস্থায় প্রতিপক্ষ আইনকানুন না মেনে কোন কিছুর তোয়াক্কা না করে বাদী পরিবারকে জীবন নাশের হুমকি দিচ্ছে বলে বাদীর অভিযোগ রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত কুদ্দুস সিকদার, জাফর চৌধুরী, জালাল হাওলাদার ও মাসুম হাওলাদার এর বক্তব্য নিতে সরেজমিনে গিয়ে তাদের উপস্থিত পাওয়া যায়নি। অভিযুক্তদের বাড়ি গিয়ে ও তাদের সাক্ষাৎ মেলেনি। মুঠো ফোনেও পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD