মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
৮০ লাখ টাকার মাছ নিয়ে পালিয়ে ঢাকায় হোটেলে গ্রেপ্তার

৮০ লাখ টাকার মাছ নিয়ে পালিয়ে ঢাকায় হোটেলে গ্রেপ্তার

Sharing is caring!

অনলাইন ডেক্স: পটুয়াখালীর ব্যবসায়ীদের কাছ থেকে বাকিতে ৮০ লাখ টাকার মাছ নিয়ে পালিয়ে গিয়ে গা-ঢাকা দেওয়া পাইকারি বিক্রেতা নিলয় পারভেজ বাবলুকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যবসায়ী নিলয় পারভেজ বাবলু সাতক্ষীরার কলারোয়ার আফজাল হোসেনের ছেলে।

বুধবার (৬ সেপ্টেম্বর) ভোররাতে মহিপুর থানার এসআই রাসেল ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঢাকার ফার্মগেট এলাকার শুকতারা আবাসিক হোটেলের ৪০২ নম্বর কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করে।

এ সময় তার কাছ থেকে  নগদ ১০ লাখ ৫০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ অঞ্চলের সর্ববৃহৎ মৎস্য বন্দর মহিপুর মৎস্য বন্দরের ১৬ জন আড়তদারের কাছ থেকে প্রায় ৮০ লাখ টাকার মাছ নিয়ে পালিয়ে যান পারভেজ বাবলু। পরে স্থানীয় আড়ত মালিক মিজান প্যাদা বাদী হয়ে সোমবার সন্ধ্যায় মহিপুর থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে মহিপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম খাঁন বলেন, তথ্য-প্রযুক্তি ব্যবহার এবং চৌকস অফিসারের সমন্বয়ে গতিবিধি ও অবস্থা শনাক্ত করে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাবলু ব্যবসায়ীদের টাকা নিয়ে অস্ট্রেলিয়া পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে পাঠানো হবে তাকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD