মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
অনলাইন ডেক্স:রাজধানীর চকবাজার এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ মো. ইমতিয়াজ হোসেন সোহাগ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে চকবাজার মডেল থানা পুলিশ। গ্রেপ্তার সোহাগের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের রামচন্দ্রপুরে।
পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তি মাদক কারবারি।
সোমবার (২৮ আগস্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের চকবাজার জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, রোববার রাত ৯টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হোসেনি দালান রাস্তার সোনারবাংলা ট্রান্সপোর্টের সামনে থেকে ওই যুবককে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।