মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

Sharing is caring!

অনলাইন ডেক্স: জমি সংক্রান্ত বিরোধের জেরে নেত্রকোনার পূর্বধলায় ইদ্রিস আলী (৬৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে।

রোববার (২৭ আগস্ট) রাতে উপজেলার আগিয়া ইউনিয়নের কালডোয়ার গ্রামে নিহতের বাড়ির পাশেই এ ঘটনা ঘটে।

ইদ্রিস আলী কালডোয়ার গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। তিনি বাড়ির অদূরেই সুনীল মার্কেটে পোশাক তৈরির কাজ করতেন।

স্থানীয় ও পুলিশ জানায়, দীর্ঘ দিন ধরেই ইদ্রিস আলীর সঙ্গে তার সৎ ভাই আক্কাছ আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বিভিন্ন সময় কয়েক দফা দ্বন্দ্ব হয়েছে। রোববার সন্ধ্যায় মসজিদে নামাজ আদায় করে বাড়িতে আসার পথে প্রতিপক্ষ হামলা করে নৃশংসভাবে কুপিয়ে জখম করে ইদ্রিস আলীকে। পরে তার আত্মচিৎকারে মেয়ে, স্ত্রীসহ প্রতিবেশীরা এগিয়ে গেলে পালিয়ে যায় হামলাকারীরা। দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইদ্রিস আলীকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে জানান, বাড়ির কাছেই মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি আসার সময় ওরা আমার বাবার ওপর হামলা চালিয়ে হত্যা করেছে। প্রধানমন্ত্রী বাবা হারানোর বেদনা বুঝেন। আমি তার কাছে আমার বাবা হত্যার বিচার চাই।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এটি হত্যাকাণ্ড। ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল করেছি। আসামি ধরার চেষ্টা চলছে। নিহতের পরিবারকে সহযোগিতা করা হচ্ছে। তারা মামলার প্রস্তুতি নিচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD