বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

Sharing is caring!

অনলাইন ডেক্স: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জমি নিয়ে বিরোধ জেরে দুই ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই জাকির হোসেন (৪৫) খুন হয়েছেন।

শনিবার (২৬ আগস্ট) রাতে উপজেলার হরষপুর ইউনিয়নের সোনামুড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত জাকির ওই এলাকার মৃত আবদুস সামাদের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, জায়গা সম্পত্তি নিয়ে সোনামুড়া গ্রামের মৃত আবদুস সামাদের ছেলেদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে বিকেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা থেকে ঝগড়া হয়। একপর্যায়ে জাকির হোসেনকে তার ছোট দুই ভাই আক্তার হোসেন ও মুক্তার হোসেন পেটে ছুরিকাঘাত করে। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরা জাকিরকে গুরুতর আহত অবস্থায় বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনার পর ছোট দুই ভাই পালিয়ে গেছে। তাদেরকে আটক করতে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD