মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
পাঁচ কেজি গাঁজাসহ আটক ৩

পাঁচ কেজি গাঁজাসহ আটক ৩

Sharing is caring!

অনলাইন ডেক্স: জেলায় পৃথক অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে তারা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বরিশাল নগরের ১০ নম্বর ওয়ার্ডের নদীবন্দর এলাকায় অভিযান চালায় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

অভিযানে নদীবন্দরে প্রবেশের গেটের সামনের সড়ক থেকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কাঞ্চনপুর এলাকার মো. সাইফুল ইসলামকে (২২) দুইকেজি গাঁজাসহ আটক করা হয়।

তবে এ সময় তার সহযোগী সাব্বির ওরফে বরিশাইল্ল্যাহ সাব্বির (২৭) পালিয়ে যেতে সক্ষম হন। সাব্বির এ অঞ্চলে ভাসমান হলেও তার পরিবার নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পূর্ব গোপালনগর এলাকায় বসবাস করে।

এ ঘটনায় উভয়ের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এরআগে, বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানা পুলিশের অপর এক অভিযানে নগরের বেলতলা খেয়াঘাটের পল্টনের ওপর অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ দুইজন কারবারিকে আটক করা হয়।

আটক মনির হাওলাদার (৪০) বরিশাল সদর উপজেলার চানপুরার দুর্গাপূর এলাকার বাসিন্দা ও রিপন হাওলাদার (৩৩) চরকাউয়া ইউনিয়নের দিনার এলাকার বাসিন্দা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD