মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশালের গৌরনদীতে ভালবাসায় সিক্ত অলরাউন্ডার সাকিব আল হাসান

বরিশালের গৌরনদীতে ভালবাসায় সিক্ত অলরাউন্ডার সাকিব আল হাসান

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ আজ ২২শে আগষ্ট মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বরিশালের গৌরনদীর টরকী শুভ আগমন করেন।

নিজস্ব হেলিকাপ্টারে তিনি গৌড়নদীতে আসেন এবং প্রোগাম শেষে দুপুর সাড়ে ১২ টা নাগাত আবার ঢাকার উদ্দেশ্য রওনা দেন। টরকীতে শোকের মাসে আলহাজ্ব নুর মোহাম্মদ মুন্সী হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজনে বিনামূল্যে ঔষধ ও রক্তদান কর্মসূচীতে অংশ নেন তিনি।

উক্ত কার্যক্রম পরিচালনা করেন হাসপাতালের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী ব্যারিষ্টার মোঃ মনির হোসেন। সাকিব আল হাসানের সফর সঙ্গী হিসেবে আর ও উপস্থিত ছিলেন নিরব। এদিকে সকাল থেকেই বিশ্ব সেরা অলরাউন্ডার ও জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান এর আগমন উপলক্ষে হাসপাতালের মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

চারদিকে সাকিব সাকিব স্রোগানে মুখরিত হয়ে উঠে। এসময়ে সাকিব আল হাসান বলেন ভক্তদের এমন ভালবাসায় আমি মুগ্ধ প্রথম বারের মত বরিশালে আসতে পেরে খুবই ভাল লেগেছে। আয়োজকদের এমন আয়োজন করায় ধন্যবাদ জানাই।

সাকিব আল হাসানের আগমন উপলক্ষে হাসপাতালের প্রতিষ্ঠাতা ব্যারিষ্টার মনির হোসেন সাংবাদিকদের জানান, বিশ্ব সেরা, অলরাউন্ডার সাকিব আল হাসান তার আমন্ত্রনে সারা দিয়ে গৌড়নদী উপজেলার সুন্দরদী এলাকার আলহাজ্ব নুর মোহাম্মদ মুন্সী হাসপাতালে বিনামূল্যে ঔষধ বিতরণ ও রক্তদান কর্মসূচিতে অংশগ্রহন করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি কেননা সাকিব আল হাসান ও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন এবং নিজে ক্যান্সার হাসপাতাল স্হাপন করেছেন।হাসপাতালের মাধ্যমে ভবিষ্যতে অসহায় মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD