মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
দুটি ডেন্টাল কেয়ার সিলগালা

দুটি ডেন্টাল কেয়ার সিলগালা

Sharing is caring!

অনলাইন ডেক্স: আগৈলঝাড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক দাঁতের চিকিৎসক ও ফার্মেসি ব্যবসায়ীকে জরিমানা ও দুটি অবৈধ ডেন্টাল কেয়ার সিলগালা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার সোহেল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন।

সোহেল বলেন, দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সহায়তায় উপজেলা সদর রোডে অভিযানটি পরিচালনা করেন। এ সময় প্রিংয়াকা ডেন্টাল কেয়ার নামে এক প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী প্রিয়াঙ্কা ঘটককে বৈধ কাগজপত্র না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা করেন। ভাই ভাই ফার্মেসি নামে একটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ন ওষুধ পাওয়ায় সেটির  সত্ত্বাধিকারী নাজমুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালীন অবৈধভাবে গড়ে ওঠা পপি ডেন্টালের প্রদীপ রায় ও আঁখি ডেন্টাল কেয়ারের সত্ত্বাধিকারী দীপঙ্কর বেপারী পালিয়ে গেলে বিচারক তাদের ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করেন।

অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর শুকলাল শিকদার ও থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD