মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
ধর্ষণচেষ্টার অভিযোগে ছাত্রদল নেতা আটক

ধর্ষণচেষ্টার অভিযোগে ছাত্রদল নেতা আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স: খাগড়াছড়ির মহালছড়িতে এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ছাত্রদলের এক নেতাকে আটক করেছে পুলিশ। আটক মো. সোহেল মিয়া (৩৩) মাইসছড়ি ইউনিয়নের নুনছড়ি গুচ্ছগ্রামের কবির আহম্মদের ছেলে।

সোমবার (২১ আগস্ট) সকালে মাইসছড়ি এলাকা থেকে আটক করা হয়। জানা গেছে, তিনি মাইসছড়ি ইউনিয়ন ছাত্রদল সভাপতি।

এজাহার সূত্রে জানা যায়, রোববার (২০ আগস্ট) সকালে মাইসছড়ির ডিপিপাড়া এলাকার এক তরুণীকে (২০) বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় অভিযুক্ত মো. সোহেল মিয়া। ধস্তাধস্তির একপর্যায়ে ভিকটিম চিৎকার করলে আশেপাশের লোকজন মেয়েটিকে উদ্ধার করতে এগিয়ে এলে ততক্ষণে সোহেল মিয়া পালিয়ে যায়। এই ঘটনায় মেয়েটি থানায় অভিযোগ করেন।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে আটক করা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD