শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
পিরোজপুরের পথে দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ

পিরোজপুরের পথে দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ

Sharing is caring!

অনলাইন ডেক্স: মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (বিএসএমএমইউ) থেকে পুলিশি পাহারায় পিরোজপুরের নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর ২টায় পিরোজপুরের তার প্রথম জানাজা হবে।

সেখান থেকে তার মরদেহ ঢাকায় আনা না হলে আগামীকাল ১৬ আগস্ট বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে বলে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়।

সোমবার দিনগত রাত ৩টা থেকে প্রায় পৌনে তিন ঘণ্টা চেষ্টার পর মঙ্গলবার ভোর ৬টার দিকে সাঈদীর মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের করে পুলিশি পাহারায় পিরোজপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়।

ঢাকায় সাঈদীর জানাজার অনুমতি দেওয়ার দাবিতে সোমবার রাতে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি আটকে রাখেন জামায়াতের নেতাকর্মীরা।

সাইদীর মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি হাসপাতাল থেকে বের করতে গেলে ভক্ত ও জামায়াতের কর্মীরা তাতে বাধা দেন। এ সময় নেতাকর্মীরা দাবি জানান, রাজধানীতে যেন সাঈদীর একটি জানাজা অনুষ্ঠিত হয়। মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি বের করার সময় পুলিশের সঙ্গে দফায় দফায় জামায়াতের কর্মীদের সংঘর্ষ হয়।

পরে তারা অ্যাম্বুলেন্সের চাকা পাংচার করে দেন ও গ্লাসগুলো ভেঙে ফেলেন। পরে পুলিশ শাহবাগ মোড় থেকে অ্যাম্বুলেন্সটি বদল করে পিরোজপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়।

এদিকে জামায়াত ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, তাদের সিনিয়র নেতা ও সাঈদীর পরিবারের সদস্যদের সঙ্গে প্রশাসনের কথা হয়েছে, সাইদীর কফিন আজ পিরোজপুর নেওয়া হবে। আগামীকাল ১৬ আগস্ট বাদ জোহর বায়তুল মোকাররমে সাইদীর জানাজা অনুষ্ঠিত হতে পারে। আজ দুপুর ২টায় পিরোজপুরের তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের কয়েকজন দায়িত্বশীল নেতা জানান, তাদের ইচ্ছা ঢাকায় যেন সাঈদীর জানাজা অনুষ্ঠিত হয়। সেই শর্তেই তারা প্রশাসনের কথায় মরদেহ পিরোজপুরে নিতে রাজি হয়েছে। যাতে ১৬ আগস্ট তার মরদেহ ঢাকায় আনা হয়।

তবে প্রশাসন যদি পিরোজপুরে জানাজা শেষে মরদেহ দাফন করে সে ক্ষেত্রে বুধবার (১৬ আগস্ট) বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে সাইদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে বলেও জানান  ঢাকা মহানগর দক্ষিণের নেতারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD