মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
১১ কেজি গাঁজা জব্দ,,স্বামী-স্ত্রীসহ আটক তিন

১১ কেজি গাঁজা জব্দ,,স্বামী-স্ত্রীসহ আটক তিন

Sharing is caring!

অনলাইন ডেক্স:বরগুনা জেলার পাথরঘাটায় ১১ কেজি গাঁজা নিয়ে স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

রোববার (০৬ আগস্ট) বিকেলে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার আমানগন্ডা গ্রামের মৃত তনু মিয়ার ছেলে জালাল মিয়া (২৪) ও একই এলাকার জমির আলীর ছেলে মো. রফিকুল বিহারী (৩০) এবং তার স্ত্রী হাজেরা বেগম (২৬)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (০৬ আগস্ট) আনুমানিক সকাল ৯টার দিকে পাথরঘাটার কাকচিড়া লঞ্চঘাট সংলগ্ন জনৈক ফোরকান হাওলাদারের খাবারের হোটেলের সামনে পাকা রাস্তার ওপর অজ্ঞাত ব্যক্তিরা গাঁজা কেনা-বেচার জন্য অবস্থান করছিল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা দুই জন পুরুষ এবং এক জন নারীকে আটক করেন।

এতে বলা হয়, জিজ্ঞাসাবাদে আটক আসামিরা মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা শিকার করেছেন। তাদের কাছে থেকে তিনটি মোবাইল, ছয়টি সিমকার্ড এবং ১১ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজার মূল্য দুই লাখ ৬০ হাজার টাকা।

উদ্ধার করা আলামতসহ আটক আসামিদের পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে র‌্যাব বাদী হয়ে আটক আসামিদের বিরুদ্ধে পাথরঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ) একটি মামলা দায়ের করেছে, যার মামলা নং-০৪।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD