মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
২৪ ভরি স্বর্ণালংকারসহ গৃহকর্মী আটক

২৪ ভরি স্বর্ণালংকারসহ গৃহকর্মী আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স: ভোলার বোরহানউদ্দিনে বাসা বাড়িতে কাজের বুয়া সেজে চুরি করা ২৪ ভরি স্বর্ণালংকারসহ ইয়াসমিন বেগম (৪৩) নামে এক চোর চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩১ জুলাই) সকালে উপজেলার ছোট মানিকা ৪ নম্বর ওয়ার্ডে তার স্বামীর বসতঘর থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ২৪ ভরি আট আনা স্বর্ণালংকার জব্দ করা হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. মনির হোসেন মিয়া জানান, গত ১৩ জুলাই বোরহানউদ্দিন পৌরসভার তসলিমা বেগমের বাড়িতে কাজের বুয়া হিসেবে যোগদান করেন চোর চক্রের সদস্য ইয়াসমিন বেগম। গত ২৬ জুলাই সেখানে তিনি ঘর ঝাড়ু দেওয়ার সময় বিভিন্ন প্রকারের স্বর্ণালংকার হাতের কাছে পেয়ে চুরির উদ্দেশে তার নিজ বাড়ি বোরহানউদ্দিন উপজেলার ছোট মানিকা গ্রামে নিয়ে যান এবং সেগুলো প্লাস্টিকের কোটায় ভরে মাটির নিচে পুঁতে রাখেন।

পরে ২৬ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত ওইসব স্বর্ণালংকার খোঁজাখুঁজি করে না পেয়ে ইয়াসমিন সন্দেহ করেন ওই বাড়ির সদস্যরা। এরপর রোববার (৩০ জুলাই) দুপুরে বোরহানউদ্দিন থানায় একটি মামলা করেন ইয়াসমিনের ঘর মালিক তসলিমা বেগম। মামলার পরে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম রাতভর অভিযান পরিচালনা করে ৩১ জুলাই সকালে বিভিন্ন প্রকারের কানের দুল, রুলি, বালা, আংটি, নাক ফুল, গলার চেইন, কান পাশা, স্বর্ণের পাথর আংটিসহ ২৪ ভরি ৮ আনা স্বর্ণালংকার জব্দ করা হয়। এসব স্বর্ণালংকারের বাজার মূল্য প্রায় ১৭ লাখ টাকা বলে জানা গেছে।

ওসি মনির হোসেন আরও বলেন, চোর চক্রের সদস্য ইয়াসমিন বেগমকে আটকের পর চুরির মামলা দিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD