শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
শশুর বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু

শশুর বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় গাছের গাড়ির(লোবেট) সাথে অটোরিকশার ধাক্কা লেগে বাবলু মৃধা নামে (২৭) এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন চিন্ময় সরকার নামে আরো এক স্কুল শিক্ষক। তার ডান হাত ভেঙ্গে গেছে। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউপির ইসলামপুর  এলাকায় মাষ্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবলু ঝালকাঠি জেলার রাজাপুর থানার চারাখালি গ্রামের মৃত আছমত আলীর ছেলে।

স্থানীয়রা এবং আহত চিন্ময় সরকার জানান, একটি অটোরিকশাযোগে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়ক দিয়ে নীলগঞ্জ দক্ষিণ দৌলতপুর শশুর বাড়িতে যাচ্ছিলেন তারা। এসময় একটি পরিবহনকে পাশ কাটাতে গেলে সড়কের পাশে লাইট বন্ধ করে গাছসহ থামিয়ে রাখা লোবেটের সাথে ধাক্কা লাগে যাত্রি বোঝাই অটোরিকশাটির। এতে অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে দায়ীত্বরত চিকিৎসক বাবলুকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য লোবেট চালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে মৃত ব্যক্তির পরিবার অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD