বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
বরিশালে ঈদের বিনোদন কেন্দ্রে উপচে পড়া দর্শনার্থী

বরিশালে ঈদের বিনোদন কেন্দ্রে উপচে পড়া দর্শনার্থী

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ

ঈদ মানে আনন্দ। ঈদের ছুটিতে আনন্দ উদযাপন করতে বরিশালের বিনোদন কেন্দ্রে সব বয়সের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। কেউ পরিবার নিয়ে, কেউ স্বজন, কেউ বন্ধু-বান্ধব নিয়ে ঘুরে বেড়িয়েছেন বরিশালের প্লানেট পার্ক, মুক্তিযোদ্ধা পার্ক, স্বাধীনতা পার্ক, বঙ্গবন্ধু উদ্যান, শহীদ কাঞ্চন পার্ক, গ্রীন সিটি পার্ক, গুঠিয়ার দৃষ্টিনন্দন বায়তুল আমান মসজিদ কমপ্লেক্স ও ঈদগাহ ময়দান এবং কীর্তনখোলা নদী তীরবর্তী বেড়ি বাঁধের মনোরম পরিবেশে। এ সব কেন্দ্রে সারা বছর মানুষের আনাগোনা থাকলেও ঈদে জনস্রোত নামে। প্লানেট পার্কের ব্যবস্থাপক সোহরাব হোসেন বলেন, ঈদসহ বিভিন্ন উৎসবে এ পার্কে ভিড় জমে। পার্কে বেড়ানো ছাড়াও ছয় ধরনের রাইডে চড়ে আনন্দ উপভোগ করেন শিশুসহ সব বয়সের মানুষ। আগামী দুই/তিন দিন এই ভিড় থাকতে পারে বলে জানান তিনি। বিনোদন কেন্দ্রসহ নগরীর সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD