সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
বরিশাল জেলায় মোবাইল কোর্ট অভিযানে

বরিশাল জেলায় মোবাইল কোর্ট অভিযানে

Sharing is caring!

অনলাইন ডেক্স: আজ ১৫ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ তারিখে বরিশাল জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন স্যারের নির্দেশনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাকী দাস এর নেতৃত্বে ত্রিশ গোডাউন সংলগ্ন বান্দ রোড ও মেডিকেলের সামনের সড়কে অবস্থিত ৬টি খাবার হোটেলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এতে নোংরা, অপরিষ্কার পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন করা, নোংরা খাবার পানি, পানির ট্যাংকে ময়লার তলানি ও শ্যাওলা, ডিপ ফ্রিজে কাঁচা ও রান্না খাবার একত্রে সংরক্ষণ, মাছিতে পূর্ণ খাবার পাত্র ইত্যাদি অনিয়মের অপরাধে ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৫৩ ধারামতে ৬টি খাবারের হোটেলকে ৫টিতে ৩০,০০০/ করে এবং একটিকে ৫,০০০/ সর্বমোট ১,৫৫,০০০/= টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

উক্ত অভিযানে প্রসিকিউসন প্রদান করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ জাকির হোসেন।আইন-শৃংখলা রক্ষায় সহায়তা প্রদান করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD